খুলনায় করোনার উপসর্গ নিয়ে নুরুজ্জামান খান (৪৩) ও ফেরদৌসি আরা (৭০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের নুরুজ্জামান খানকে মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। স্বজনরা জানান, নুরুজ্জামান খান গত ৫ দিন ধরে জ্বর-সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।এছাড়া নগরীর লবণচরার বাসিন্দা ফেরদৌসি আরা (৭০) মঙ্গলবার ভোরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শ্বাসকষ্ট ছিল, সে কারণে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ১৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।





Users Today : 65
Views Today : 76
Total views : 177961
