• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ক্রেডিট কার্ডে সুদ দিতে হবে

ক্রেডিট কার্ডে সুদ দিতে হবে

Admin by Admin
মে ১৫, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
ক্রেডিট কার্ডে সুদ দিতে হবে
0
SHARES
88
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ► বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশ : বিনোদনের পরিবর্তে মৃত্যু কেন? ◄ মোজাহিদ হোসেন

চালের ভাণ্ডার নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম

মুক্তকথা ► নিজের জায়গায় নতুন আইনে নিজেই অবৈধ ◄ ডা. অলোক মজুমদার

বিবর্তন ডেস্ক (বি. স.) ● ক্রেডিট কার্ডের নিয়মিত সুদ আরোপ বন্ধে কেন্দ্রীয় ব্যাংক কোনো নির্দেশনা না দেয়ায় যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাদের নিয়মিত সুদ আরোপ অব্যাহত রয়েছে এবং তা পরিশোধ করতেই হবে। এছাড়া ক্রেডিট কার্ডের বাৎসরিক মাশুলও গুনতে হবে। তবে নিয়মিত সুদের উপর চক্রবৃদ্ধি সুদ, বিলম্বে পরিশোধে জরিমানা ও অতিরিক্ত মাশুল আদায় বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।

ফলে গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত অতিরিক্ত সুদ ও জরিমানা আদায় বন্ধ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংক ভেদে ক্রেডিট কার্ডের সুদ হার ১২ থেকে ২৭ শতাংশ পর্যন্ত। আর বাৎসরিক মাশুল তিন হাজার টাকা পর্যন্ত।

করোনাভাইরাসের কারণে ব্যাংকের ক্রেডিট কার্ডের চক্রবৃদ্ধি সুদ আরোপ ও আদায় স্থগিত, জরিমানা ও বিলম্বে বিল পরিশোধে মাশুল আদায় বন্ধের নির্দেশের পর অনেক গ্রাহক বিভিন্ন মাধ্যমে জানাচ্ছেন, সুদ আদায় বন্ধ হয়নি। আবার অনেকে বিলম্বে বিল পরিশোধে মাশুল আদায়ের কথাও বলছেন।

ব্যাংকগুলোর কার্ড বিভাগের কর্মকর্তারা জানান, যে বিলম্ব সুদ আদায় করা হচ্ছে তা ১৫ মার্চের আগের। এরপর শুধু নিয়মিত সুদ আরোপ ও আদায় করা হচ্ছে। যদি বেশি সুদ আদায় করা হয়, তা ফেরত দেওয়া হবে। অনেক গ্রাহক কার্ডের মাধ্যমে খরচের হিসাব না রাখায় বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করছে ব্যাংকাররা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংক সুদ মাফ করার কোনো নির্দেশনা দেয়নি, এটা দিতেও পারে না। ক্রেডিট কার্ডে চক্রবৃদ্ধি সুদ ও জরিমানা যাতে আদায় করা না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এটা না হলে গ্রাহকদের অনেক বেশি টাকা জরিমানা ও সুদ দিতে হতো। করনো ভাইরাসের কারণে অনেকের আয় কমে গেছে, তাই গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো ব্যাংক নির্দেশনা মেনে চক্রবৃদ্ধি সুদ ও জরিমানা আদায় বন্ধ না করে তাহলে গ্রাহকেরা কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ জানাতে পারে। অভিযোগ যথাযথ হলে গ্রাহকেরা টাকা ফেরত পাবে।

এর আগে পৃথক দুই নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ক্রেডিট কার্ড গ্রাহককে সুদের উপর নতুন করে কোনো সুদ আরোপ করতে পারবে না ব্যাংকগুলো। এর আগে ব্যাংকগুলোকে জরিমানা আদায় বন্ধ করতে বলেছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ড বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। এর ফলে গ্রাহক কর্তৃক অতিরিক্ত সুদ প্রদান করতে হচ্ছে বা হবে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে যা গ্রহণযোগ্য নয়। এ প্রেক্ষিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত দৈনিক অথবা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ ছাড়া ১৫ মার্চ থেকে যেসব গ্রাহকের ক্রেডিট কার্ডের ওপর দৈনিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করা হয়েছে বা আদায় করা হয়েছে তাদের সেই টাকা ফেরত দিতে হবে অথবা আদায় করা যাবে না।

বর্তমান পরিস্থিতিতে অনেক এলাকাতেই লকডাউন করা হয়েছে। নাগরিকদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে গ্রাহকেরা কিস্তি বা বিভিন্ন বিল পরিশোধ করতে পাড়ছে না। এ কারনে এ সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত দেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা ১২ লাখ ৩ হাজার ৪২৭ জন। গত জুনে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ১ হাজার ১৩১ কোটি টাকা। বর্তমানে দেশে ৪০টির মতো ব্যাংক ক্রেডিট কার্ড সেবা দিচ্ছে। এর মধ্যে প্রায় সবাই ভিসা ও মাস্টারকার্ড ব্র্যান্ডের মাধ্যমে কার্ড সেবা দিচ্ছে।

একাধিক ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা জানান, নির্দেশনা মেনে তারা চক্রবৃদ্ধি সুদ ও জরিমানা আদায় বন্ধ করেছে। তবে নিয়মিত সুদ আরোপ অব্যাহত রয়েছে।

Previous Post

রোহিঙ্গা শরণার্থী শিবিরে করোনা শনাক্ত

Next Post

করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে—স্বাস্থ্যমন্ত্রী

Admin

Admin

Next Post
করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে—স্বাস্থ্যমন্ত্রী

করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে—স্বাস্থ্যমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 8 2 8
Users Today : 1
Views Today : 1
Total views : 184523
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In