• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

কেমন রঙে রাঙাবেন আপনার ঘর

Admin by Admin
মার্চ ৭, ২০১৮
in Uncategorized
0 0
0
কেমন রঙে রাঙাবেন আপনার ঘর
0
SHARES
146
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

আমরা অনেকেই মনে করি, ঘর রং করা একটা সাধারণ বিষয়। আবার আমরা অনেকেই ঘর রং কারার সময় প্রতিটি রুমের জন্য একই রং নির্বাচন করি। আবার অনেকের বাসায় রুমগুলোতে আলাদা আলাদা রং করলেও আদৌই তার ঘরটা ভালো লাগছে কি না, এ নিয়ে মনের মধ্যে থাকে হাজারটা প্রশ্ন। কিন্তু মনোবিজ্ঞানীদের মতে, ঘরের প্রকারভেদে আলাদা আলাদা রং আপনার মনে এনে দিতে পারে প্রশান্তির ছোঁয়া, আপনার ঘরের এই বাহারি রঙের প্রভাবে আপনার এবং আপনার পরিবারের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারে, সেইসঙ্গে আপনার ঘরে আসবে নান্দনিকতার ছোঁয়া। তাহলে জেনে নিন, কোন ঘরের রং কেমন হওয়া উচিত।   

ড্রইংরুম
গল্প–গুজব, অতিথি আপ্যায়ন সবই যেন এই ড্রইংরুমকে ঘিরেই। বাড়িতে কোনো অতিথি এলে আগেই চোখে পড়ে এই ঘর। তাই এই ঘরটিকে রাঙান একটু ভিন্ন আঙ্গিকে। এই ঘরের রঙের ক্ষেত্রে আপনি বাছাই করতে পারেন একটু উষ্ণ রং। লাল, হলুদ, কমলা অথবা একটু ভিন্ন বাদামি, ধূসর। এই রংগুলো কেমন যেন অতিথিকে শুভেচ্ছাবার্তা পাঠায় কিছু সময় গল্প করার জন্য।  

বেডরুম
আমাদের সারা দিনের কর্মব্যস্ততার পরে একটু স্বস্তির জন্যই এই ঘরে প্রবেশ করি। এই ঘরটিই যেন সারা দিনের ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার উৎস। তাই এই ঘরটি হওয়া চাই শীতল ও ঠান্ডা। তাই এই ঘরটির জন্য রং নির্বাচনের তালিকায় রাখুন নীল, সবুজ এবং ল্যাভেন্ডার। যখন আপনি কোনো গাঢ় রঙের মধ্যে অবস্থান করবেন, তখন আপনার মধ্যে নেমে আসবে প্রশান্তির ছায়া। তাই আপনার ঘরের এই রংগুলো আপনাকে রাখবে ফুরফুরে, সেইসঙ্গে আপনার মনে শান্তির প্রভাব ফেলবে। 

ডাইনিং রুম
ডাইনিং রুমে একটু নান্দনিকতার ছোঁয়া পেতে চাইলে ব্যবহার করুন উজ্জ্বল রংগুলো। আপনি কি অনেক বেশি অতিথিপরায়ণ? সবাইকে রান্না করে খাওয়াতে আপনি কি পছন্দ করেন? তাহলে আপনার ডাইনিং রুমটা রাঙাতে পারেন লাল রঙে। আপনার ডাইনিং রুমের রং যদি লাল হয়, তাহলে মানুষ ভাববে আপনি অনেক ভালো রান্না করেন। আর এই মতবাদ দিয়েছেন রং বিশেষজ্ঞ ‘হ্যারিংটন’। ব্যপারটা কিছুটা হাস্যকর মনে হলেও এটিই সত্যি। 

রান্নাঘর
রান্নাঘরের জন্য লাল ও হলুদ রং বেশ মানানসই। লাল ও হলুদ  ক্ষুধা বাড়ায়। তাই তো বেশির ভাগ রেস্টুরেন্টে এই রংগুলোই বেশি প্রাধান্য পায়। তবে আপনার ওজন যদি একটু বেশি হয়, তাহলে লাল–হলুদকে এড়িয়ে যান। এ ক্ষেত্রে আপনি রান্নাঘরে নীল রং ব্যবহার করতে পারেন। নীল আপনাকে ডায়েট করতে সাহায্য করবে। 

বাথরুম
বাথরুমের রঙের ক্ষেত্রে আপনি একটু হালকা রং বেছে নিন। বাথরুমের রঙের জন্য সাদাই বেশ উপযোগী। সাদা বা হালকা রংগুলো আপনার বাথরুমে পরিচ্ছন্নতার ছোঁয়া আনবে। আজকালকার সময়ে বাথরুম শুধু গোসলের জন্যই সীমাবদ্ধ নেই। এখন নিজের যত্নে বেশ খানিকটা সময় আপনাকে বাথরুমেই ব্যয় করতে হয়। নিজের যত্নে আপনি বাথরুমে স্পা করেন, আবার নিজেকে রিল্যাক্স করেন। তাই আপনার বাথরুমের রঙে বেছে নিন সাদা, টারকুইশ নীল ও সবুজ।  

Previous Post

কংক্রিটের বাড়িতে সবুজের ছোঁয়া

Next Post

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ

Admin

Admin

Next Post
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 0 7
Users Today : 53
Views Today : 64
Total views : 177949
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In