• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

কেউ স্থান পাবেন না মন্ত্রিসভায় ঐক্যফ্রন্টের

Admin by Admin
নভেম্বর ৭, ২০১৮
in Uncategorized
0 0
0
কেউ স্থান পাবেন না মন্ত্রিসভায় ঐক্যফ্রন্টের
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

গতকাল তেজগাঁওয়ে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ নির্দেশের খবর জানাজানি হলে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের গুজব-গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করেন, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, নাগরিক ঐক্য এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সমন্বয়ে গড়া জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো নেতাকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্যই টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে বলা হয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ২০১৩ সালের ১৮ নভেম্বর মন্ত্রিসভা ছোট করা হয়েছিল। ওই মন্ত্রিসভার তিন টেকনোক্র্যাট সদস্য আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ূয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান পদত্যাগ করেছিলেন। একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্য গতকালের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনে তফসিল ঘোষণার পর অনির্বাচিত কোনো ব্যক্তির সরকারে থাকার সুযোগ নেই। ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে এমনটা বলা হয়েছে। এ কারণে চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে তাদের পদত্যাগপত্র কবে থেকে গ্রহণ করা হবে, সে সিদ্ধান্ত তিনিই নেবেন। প্রধানমন্ত্রী গত সোমবার তার সরকারি বাসভবন গণভবনে জাতীয় পার্টির সঙ্গে সংলাপে প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন শীর্ষ নেতা।

গতকালের মন্ত্রিসভা ও সোমবারের সংলাপে উপস্থিত কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর উদ্ৃব্দতি দিয়ে জানিয়েছেন, বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত উচ্চ আদালতের রায়ের আলোকে অনির্বাচিত মন্ত্রী নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভায় থাকতে পারবেন না। তিনি বলেছেন, মন্ত্রিসভার আকার ছোট করার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তাই মন্ত্রিসভার আকার প্রায় অপরিবর্তিত থাকবে। গতবারও সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করা হয়েছিল।

শেখ হাসিনা আরও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সময় উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে- সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারের মন্ত্রিসভায় অনির্বাচিত কেউ থাকতে পারবেন না। যেহেতু আইনগত বাধ্যবাধকতা রয়েছে, সে কারণে অনির্বাচিত কোনো ব্যক্তি মন্ত্রিসভায় থাকতে পারবেন না। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সংলাপ বুধবার শেষ হচ্ছে। এরপর তিনি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংলাপের সবকিছু আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন।

এদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজ বুধবার সকাল ১১টায় গণভবনে দ্বিতীয় দফায় সংলাপে বসছেন। এই সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনের সময়ে ঐক্যফ্রন্ট কিংবা সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর নেতাদের টেকনোক্র্যাট কোটায় জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ এবং আইনমন্ত্রী করার শর্ত দেওয়ার প্রস্তুতি রয়েছে। কিন্তু এই শর্ত মেনে নেওয়ার কোনো সুযোগ নেই বলে আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতারা মনে করছেন।

সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের কাউকেই মন্ত্রিসভায় নেবে না আওয়ামী লীগ। সেইসঙ্গে টেকনোক্র্যাট (অনির্বাচিত) কোটায় সংসদের বাইরের কোনো রাজনৈতিক দলের সদস্যকেও মন্ত্রিপরিষদে না রাখার সিদ্ধান্তে এখনও অটল রয়েছে সরকারি দল।

ফলে আগামীকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভায় শুধু নির্বাচিত প্রতিনিধিরাই থাকবেন। এ জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন।

Previous Post

Here's how we built our company culture without going broke

Next Post

Snapchat ex-employee claims company faked growth stats to boost value

Admin

Admin

Next Post

Snapchat ex-employee claims company faked growth stats to boost value

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 6 9 5
Users Today : 28
Views Today : 30
Total views : 180729
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In