বিভাগীয় সম্পাদক ● কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন করোনায় ও একজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ ২৪ জুলাই সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করে আরও জানান, বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২২৮ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৬৮ জন করোনায় আক্রান্ত এবং ৬০ জনের উপসর্গ রয়েছে।
এদিকে জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৭টি নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক শূন্য ৬ শতাংশ।





Users Today : 54
Views Today : 65
Total views : 177950
