বিভাগীয় সম্পাদক ● টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। গত ২ জনি সোমবার পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসানের ভাষ্যে থেকে জানা যায়, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরে একটি একটি ইউনিট চালু রাখা সম্ভব হয়। এতে উৎপাদন সর্বনিম্নে গিয়ে ঠেকে। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
বুধবার হ্রদে পানির স্তর ছিল ৭৬.২৬ ফুট (মিনস সি লেভেল), সোমবার হ্রদে পানির স্তর ছিল ৮৬ দশমিক ৬৭ ফুট (মিনস সি লেভেল)।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, হ্রদের পানি স্বল্পতায় কেন্দ্রের পাঁচটি ইউনিটের শুধুমাত্র একটি চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় চারটি ইউনিট চালু করা হয়েছে। এখন সচল করা হয়েছে ১, ২, ৪ ও ৫ নম্বর ইউনিট। এই চারটি ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।





Users Today : 203
Views Today : 249
Total views : 182097
