• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
সোমবার, জুন ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

কানাডায় তীব্র তাপদাহে পাঁচ দিনে প্রায় ৫০০ মানুষের মৃত্যু

কানাডায় তীব্র তাপদাহে পাঁচ দিনে প্রায় ৫০০ মানুষের মৃত্যু

Admin by Admin
জুলাই ২, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
কানাডায় তীব্র তাপদাহে পাঁচ দিনে প্রায় ৫০০ মানুষের মৃত্যু
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিভাগীয় সম্পাদক ● কানাডার সবচেয়ে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় গত পাঁচদিন ধরে চলা তাপদাহে প্রায় পাঁচশ’ মানুষের মৃত্যুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রেকর্ড ভাঙা তাপমাত্রায় বয়স্কসহ দুর্বল মানুষদের জন্য তৈরি হয়েছে মারাত্মক উদ্বেগ। ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রধান মৃতদেহ পরীক্ষক লিসা লাপোয়িন্তে জানিয়েছেন, গত শুক্রবার থেকে শুরু করে বুধবার বিকাল পর্যন্ত তারা ৪৮৬ জনের মৃত্যুর তথ্য পেয়েছেন। তার মতে, এই হিসাব প্রাথমিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আল জাজিরা, কাতার।
‘হিট ডোম’-এর প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কর্মকর্তারা বলছেন, এর ফলে দেশটির ৮৪ বছর পুরনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। শুধু কানাডা নয়, তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলেও। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চচাপ তৈরি হয় তাকে হিট ডোম বলা হয়।
কানাডার কর্মকর্তারা জানিয়েছেন পাঁচ দিনে ব্রিটিশ কলম্বিয়ায় সাধারণত ১৬৫ জনের মৃত্যু হয়। কিন্তু তাপপ্রবাহের কারণে তা ১৯৫ শতাংশ বেড়েছে। ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রধান মৃতদেহ পরীক্ষক লিসা লাপোয়িন্তে বলেন, গত পাঁচ দিনে ব্রিটিশ কলম্বিয়ায় অভূতপূর্ব সংখ্যক মৃত্যুর কথা জানা গেছে। তিনি বলেন, এরমধ্যে কী পরিমাণ তাপপ্রবাহের কারণে মারা গেছে তা নির্দিষ্ট করে বলা কঠিন হলেও ধারণা করা হচ্ছে, উল্লেখযোগ্য মৃত্যু হয়েছে তাপপ্রবাহের কারণে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই রেকর্ডভাঙা তাপমাত্রা প্রত্যক্ষ করতে হচ্ছে। ব্রিটিশ কলম্বিয়ার মধ্যাঞ্চলের শহর লাইটনে এই সপ্তাহে তিনবার রেকর্ড তাপমাত্রা শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।
মেট্রো ভ্যানকুভার পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় জানায়, শুক্রবার তাপপ্রবাহ শুরুর পর কর্মকর্তারা অন্তত ৬৫টি আকস্মিক মৃত্যুর ঘটনায় সাড়া দিয়েছে। এছাড়া বৃহত্তর ভ্যানকুভার এলাকার বার্নাবি এবং সারে শহরেও বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের অনেকেই বয়স্ক ব্যক্তি।

Previous Post

ময়মনসিংহ মেডিক্যালে একদিনে সর্বোচ্চ ১৪ মৃত্যু

Next Post

‘ডেলটা’ হবে করোনার প্রধান ধরন—ডব্লিউএইচও

Admin

Admin

Next Post
‘ডেলটা’ হবে করোনার প্রধান ধরন—ডব্লিউএইচও

‘ডেলটা’ হবে করোনার প্রধান ধরন—ডব্লিউএইচও

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 1 7 1
Users Today : 60
Views Today : 64
Total views : 182423
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In