বিভাগীয় সম্পাদক ● দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩৫ জন। তাদের নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে মোট মারা গেলেন ২১ হাজার ৩৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন।
নতুন শনাক্ত হওয়া ১৫ হাজার ৭৭৬ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৭ হাজার ২৯৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ১৮ হাজার ৭৭০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২০ লাখ ৮০ হাজার ৩৯৯টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে পুরুষ ১৪০ জন আর নারী ৯৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৪ হাজার ৪১৯ জন আর নারী মারা গেলেন ছয় হাজার ৯৭৮ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের ৭৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৩২ জন, বরিশাল বিভাগের আটজন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১২ জন করে।
মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৩ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন, বাড়িতে মারা গেছেন ১৫ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।





Users Today : 20
Views Today : 20
Total views : 180719
