• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

করোনাভাইরাস বিশ্বের যেসব দেশে এখনও হানা দিতে পারেনি

করোনাভাইরাস বিশ্বের যেসব দেশে এখনও হানা দিতে পারেনি

Admin by Admin
এপ্রিল ২৯, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
করোনাভাইরাস বিশ্বের যেসব দেশে এখনও হানা দিতে পারেনি
7
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক (বি. স.) ●  করোনাভাইরাসে নাজেহাল গোটা বিশ্ব। চীন থেকে শুরু হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। এর মধ্যেও কিছু দেশ আছে, যেখানে এখনও করোনাভাইরাস হানা দেয়নি।

বিশ্বে এরকম দেশ ও অঞ্চলের সংখ্যা ৩৪টি। তার মধ্যে আছে-মধ্য এশিয়ার তাজিকিস্তান, তুর্কেমেনিস্তান, পূর্ব আফ্রিকার দ্বীপদেশ কমোরোস, দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার দেশ লেসোথো এবং আরও দূরে মাইক্রোনেশিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র নাউরু, মধ্য প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাস, সলোমন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, টোঙ্গা, সামোয়া ও ভানুয়াতুসহ আরও কিছু দেশ।

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

২০ এপ্রিল পর্যন্ত জাতিসংঘ স্বীকৃত ২৪৭ টি দেশ এবং অঞ্চলের ২১৩ টিতেই কোভিড-১৯ হানা দিয়েছে। এর মধ্যে ১৮৬ টি দেশে স্থানীয় পর্যায়ে ভাইরাসটির বিস্তার ঘটেছে, অর্থাৎ, কমিউনিটি সংক্রমণ হয়েছে। আর অন্তত ১৬২টি দেশে করোনাভাইরাসে মানুষের মৃত্যু হয়েছে।

তবে কোনো কোনো দেশে করোনাভাইরাস আক্রান্তের কোনো খবর না এলেও সেখানে যে কেউ এ ভাইরাস আক্রান্ত হননি তেমন নাও হতে পারে।

তার উদাহরণ হতে পারে উত্তর কোরিয়া; সেখানে এখনও কেউ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু এ দেশটির সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় লড়ে যাওয়া চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত আছে।

ভাইরাস একেবারেই পৌঁছায়নি এমন দেশগুলোর বেশিরভাগই হচ্ছে ক্ষুদ্র দ্বীপদেশ। যেখানে দর্শনার্থীরা যায় খুব কমই। দেশগুলোর অবস্থানও দূরে।

এ থেকে একটি বিষয় বোঝা যায় যে, করোনাভাইরাস ঠেকাতে বিভিন্ন দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নিয়ম এখন চলছে, সেদিক থেকে এই দ্বীপদেশগুলো প্রকৃতিগতভাবেই বিচ্ছিন্ন থাকায় ভাইরাসের থাবা থেকে তারা সুরক্ষিত রয়েছে।

অন্যদিকে, এশিয়ার দেশগুলোতে সীমান্ত দিয়েই আছড়ে পড়েছে করোনাভাইরাসের ঢেউ। ১২ জানুয়ারি পর্যন্ত এ ভাইরাস চীনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ১৩ জানুয়ারি থেকে তা হয়ে ওঠে বৈশ্বিক সমস্যা।

থাইল্যান্ডে ধরা পড়ে কোভিড-১৯ রোগী। এরপর জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ নানা দেশে ভাইরাস ছড়াতে শুরু করে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইউরোপের বহু দেশেই কোভিড-১৯ রোগী ধরা পড়তে শুরু করে।

জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত লাতিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলো করোনাভাইরাস মুক্তই ছিল। তারপর সেখানেও হানা দেয় এ ভাইরাস।

তবে বিশ্বের ৫ টি দেশ এবং অঞ্চল করোনাভাইরাসের কবলে পড়েও এ ভাইরাস মুক্ত হতে পেরেছে। এগুলো হচ্ছে, পূর্ব ক্যারিবিয়ার অ্যাঙ্গুইলা, গ্রিনল্যান্ড, ক্যারিবীয় আইল্যান্ড অব সেন্ট বার্টস, সেন্ট লুসিয়া এবং ইয়েমেন।

এ জায়গাগুলোতে করোনাভাইরাসে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং নতুন করে কেউ আক্রান্ত হওয়ারও খবর মেলেনি। আগে যারা আক্রান্ত হয়েছিলেন তারা সুস্থ হয়ে উঠৈছেন।

Previous Post

করোনাভাইরাস নতুন নতুন রূপ বদলাচ্ছে

Next Post

দ্রুত গতিতে কমেছে সৌদি রিজার্ভ

Admin

Admin

Next Post
দ্রুত গতিতে কমেছে সৌদি রিজার্ভ

দ্রুত গতিতে কমেছে সৌদি রিজার্ভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 0 0 4
Users Today : 82
Views Today : 90
Total views : 182239
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In