• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

করোনাভাইরাস থেকে সুরক্ষায় দিনে কয়বার হাত ধোয়া যথেষ্ট?

করোনাভাইরাস থেকে সুরক্ষায় দিনে কয়বার হাত ধোয়া যথেষ্ট?

Admin by Admin
মে ২১, ২০২০
in প্রচ্ছদ, স্বাস্থ্য
0 0
0
করোনাভাইরাস থেকে সুরক্ষায় দিনে কয়বার হাত ধোয়া যথেষ্ট?
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক (বি. স.) ● নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধির মধ্যে সাবান বা অন্যান্য জীবাণুনাশক দিয়ে হাত ধোয়া সবেচেয়ে জরুরি। কীভাবে হাত ধুতে হবে তার নিয়মকানুনও বলে দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু সুরক্ষা পেতে কতবার হাত ধুতে হবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। ফলে অনেকে অতি সতর্কতার বশে হাত ধুতে ধুতে ত্বকে ফোসকা পড়ে যাওয়ার কথাও  শেয়ার করছেন।

যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী বলেছেন, করোনাভাইরাস বা অন্যান্য সংক্রমণ থেকে সুরক্ষা পেতে দিনে কমপক্ষে ছয়বার হাত ধুতে হবে।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিজ্ঞানীরা বর্তমান মহামারীর জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসের অনুরূপ গাঠনিক বৈশিষ্ট্য সম্পন্ন ভাইরাস সম্পর্কে ২০০৬-০৯ সাল পর্যন্ত প্রাপ্ত উপাত্ত বিশেষণ করে এ পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন।

করোনাভাইরাস হচ্ছে ভাইরাস পরিবারেরই একটি সদস্য। এসব ভাইরাসের কারণে মৃদু অসুস্থতা যেমন সাধারণ সর্দি জ্বর থেকে শুরু করে জটিল নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। আর এসব ভাইরাস সাধারণ সাবান পানি দিয়েই মেরে ফেলা যায়।

ইংল্যান্ডের মেডিক্যাল রিসার্চ কাউন্সিল প্রতি শীতকালেই নাগরিকদের জিজ্ঞেস করে তারা ফ্লুর মতো শ্বাসতন্ত্রের সমস্যার কোনো উপসর্গ দেখেছেন কিনা এবং যাদের সাধারণ করোনাভাইরাস সংক্রমণের মতো সাধারণ সর্দি জ্বর হয় তাদের পরীক্ষা করা হয়।

এই জরিপের ভিত্তিতেই এখন গবেষণাটি করা হয়েছে। গবেষণার ফলাফল ওয়েলকাম ওপেন রিসার্চ সাময়িকীতে প্রকাশ করা হয়েছে এবং এটি পিয়ার রিভিউয়ের অপেক্ষায় আছে।

১ হাজার ৬৬৩ জন অংশগ্রহণকারীর তথ্য-উপাত্ত ঘেঁটে গবেষকরা দেখেছেন, যারা দিনে অন্তত ছয়বার সাবান বা জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করেন তাদের সংক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশ কম। তবে দিনে ১০ বার বা তারও বেশিবার হাত ধুলে যে সংক্রমণের ঝুঁকি ছয়বারের তুলনায় কমে এমন প্রমাণ মেলেনি। তার মানে ছয়বার হাত ধোয়াকেই আদর্শ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ গবেষণা প্রতিবেদনের লেখক ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ড. সারাহ বিয়াল বলেন, আপনার মধ্যে সংক্রমণের লক্ষণ থাক বা না থাক হাত ধোয়ার চর্চাটা সবাইকে ভালোভাবে করা উচিত। এই অভ্যাস আপনাকে যেমন সুরক্ষা দেবে তেমনি নিজের অজান্তে অন্যের মধ্যে ভাইরাস ছড়িয়ে দেয়াও প্রতিরোধ করবে।

যুক্তরাজ্য সরকারের একজন জনস্বাস্থ্য কর্মকর্তা এ ব্যাপারে বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে নিয়মিত অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া একটি অন্যতম কার্যকর উপায়। বিশেষ করে আপনি যখন নাক ঝারেন, হাঁচি কাশি দেন এবং খাওয়ার ও রান্নার আগে এই চর্চাটি করা উচিত।

তিনি বলেন, গণপরিবহণে যাতায়াত বা জনসমাগম স্থল থেকে ফিরে সাবান দিয়ে হাত ধোয়াও একটি ভালো অভ্যাস। তথ্য সূত্র: বিবিসি

Previous Post

এসএসসির ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না

Next Post

ভ্যাট ও আয়কর নির্ধারিত সময়ের পরেও দেওয়া যাবে

Admin

Admin

Next Post
ভ্যাট ও আয়কর নির্ধারিত সময়ের পরেও দেওয়া যাবে

ভ্যাট ও আয়কর নির্ধারিত সময়ের পরেও দেওয়া যাবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 8 9 8
Users Today : 191
Views Today : 207
Total views : 177610
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In