আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো কম্পিউটার ছাড়া একদিনও চলতে পারেনা অথচ এর যত্ন ও রক্ষণাবেক্ষণের দিকে কোনো নজর নেই। যেহেতু দিনের অনেকটা সময় আমরা কম্পিউটারের সামনেই কাটাই তাই এর যত্ন নেওয়াও আমদের জন্য খুবই প্রয়োজন। কেননা কম্পিউটারকে যদি পরিচর্যা না করেন, এটির প্রতি যদি যত্নবান না হন, তবে এর থেকেও ভালো ফলাফল আপনি আশা করতে পারবেন না।
কম্পিউটার মনিটরের জন্য কিছু যত্ন ও রক্ষণাবেক্ষণ কয়েকটি টিপস-
● মনিটরের কাছাকাছি খাওয়া বা কিছু পান করা থেকে বিরত থাকুন।
● মনিটরের পর্দায় খোঁচা দিবেন না কেননা এটা শুধু কাচের নয় প্লাস্টিকের ফলে ক্ষতি হতে পারে। তবে আগের সিআরটি মনিটরের পর্দা কাচের ছিল বিধায় খোঁচা দিলেও সমস্যা হত না তবে দাগ পড়ার সম্ভাবনা রয়েছে।
● আপনার মনিটর থেকে চুম্বক জাতীয় পদার্থ দূরে রাখুন। সব কম্পিউটার এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থেকে চুম্বক দূরে রাখাই ভালো!
● আপনার মনিটরে যদি ময়লা জমে তবে একটি নরম কাগজ, গামছা বা টিস্যু দিয়ে মুছে ফেলুন। তবে এই ক্ষেত্রে স্যাঁতসেঁতে ভেজা কাপড় বা ক্লিনার্স এড়ানোর চেষ্টা করুন।
● যদি আপনার মনিটরে সমস্যা থাকে যেমন-একটু পর পর বন্ধ হয়ে যায় তবে এর সাথে লাগানো তার চেক করে দেখতে পারেন কারণ অনেক সময় তার লুজ হয়ে এই সমস্যা তৈরি করতে পারে।
● আপনার চাহিদা অনুযায়ী একে নিয়ন্ত্রণ করুন। পর্দায় যদি শব্দ পড়তে সমস্যা হয় তবে মনিটরটি সরিয়ে আপনার মুখ থেকে এমন দূরত্বে রাখুন যেন লেখা সহজে পড়া যায়।
প্রযুক্তি ডেস্ক





Users Today : 75
Views Today : 80
Total views : 177331
