জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নন। তার কিডনি লিভার অকেজো হয়ে গেছে।
শুক্রবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জি এম কাদের গণমাধ্যম কর্মীদের আরও বলেন, এরশাদের শরীরের সংক্রমণের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ডায়ালাইসিসের মাধ্যমে তার রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। লিভার এখনো পুরোপুরি কাজ করছে না। প্রয়োজনমতো তার রক্তে বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরামর্শেই এরশাদকে বিদেশে নেওয়া হচ্ছে না। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সুনীল শুভরায় প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি নিয়োগ করা হয়েছে।




Users Today : 100
Views Today : 109
Total views : 182468
