• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
সোমবার, জুন ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

এবার সারাদেশেই ছড়াবে করোনা

এবার সারাদেশেই ছড়াবে করোনা

Admin by Admin
মে ২৩, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
এবার সারাদেশেই ছড়াবে করোনা
11
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিবর্তন ডেস্ক (বি. স.) ● ঈদ উপলক্ষে যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে মানুষ। এতে করোনাভাইরাসের হটস্পট ঢাকা থেকে সারাদেশেই করোনা রোগী ছড়িয়ে পড়ার সম্ভাবনা বহুগুণ বাড়বে। এটা আর রোধ করার উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, শুরুতে বাংলাদেশ ভালো অবস্থাতে ছিল। ঢাকার মধ্যে ৮৫ শতাংশ রোগী থাকা মানে ‘রিলেটিভলি’ ভালো। কিন্তু ছড়িয়ে গেলে সামাল দেওয়া কঠিন। ঢাকা থেকে মানুষ গ্রামে যাওয়াতে সে সম্ভাবনা তৈরি হয়ে গেল।
বিশেষজ্ঞরা আরও বলছেন, ঢাকা ও এর আশেপাশের জেলাগুলো ছাড়া বিভিন্ন জেলাতে এখনও সংক্রমণের হার কম ছিল। কিন্তু সেসব জায়গায় এখন সংক্রমণের ঝুঁকি তৈরি হলো। এখন বলা যায়, ৬৪ জেলা নয়, পুরো দেশের আনাচে-কানাচে করোনা ছড়িয়ে গেলো। আর এটা বোঝা যাবে এখন থেকে আরও ১৪-২১ দিন পর। সংক্রমণ তো কম-বেশি সব জায়গাতেই আছে, তবে এখন আরও বেশি হবে। এ ধরনের রোগের ক্ষেত্রে এটা সবসময়ই হয়।
দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম করোনা রোগী মারা যান ১৮ মার্চ। করোনাতে এখন পর্যন্ত মারা গেছেন ৪৩২ জন। আর দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ২০৫ জনের।
২২ মে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ঈদের ছুটিতে শহর ছেড়ে কাউকে গ্রামে না যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘গ্রামে যাওয়ার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। শহর থেকে গ্রামের দিকে যাবেন না। আত্মীয়-স্বজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য শহর থেকে গ্রামে যেতে চাচ্ছেন, আপনার কারণে সেই প্রিয়জন না ঝুঁকিতে পড়েন।’

‘ঢাকা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে’
অধ্যাপক ডা. নজরুল ইসলাম
সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য
আগে ঢাকার বাইরে করোনা কম ছিল, এবার সেটা ছড়াবে। ঢাকা মহানগরে ৫৬ শতাংশ আর ঢাকা বিভাগে ৮৭ শতাংশ রোগী ছিল। আর ১৩ শতাংশ ছিল সাত বিভাগে। এখন এই হার অনেক বেড়ে যাবে। ঢাকা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। ঈদের পর যে ইনকিউবিশন পিরিয়ড রয়েছে সেই ১৪ দিন পর সারাদেশেই অনেক কেস পাওয়া যাবে বলেই আমাদের আশঙ্কা।শুধু বাস সার্ভিস ছাড়া সবই ছেড়ে দেওয়া হয়েছে, এটা ভালো সিদ্ধান্ত হয়নি। ঢাকায় লকডাউন কার্যকর করা যায়নি, পুরো দেশকে কী করে করবে।

‘এখন ট্রান্সমিশন এমন পর্যায়ে যাবে যে, প্রপার টেস্ট এবং এত মানুষের কন্টাক্টও ট্রেস করা যাবে না’
তৌফিক জোয়ার্দার
জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ
প্রায় দু-মাসের লকডাউনের পরিস্থিতিতে থেকে যখন ঈদ আসে তখন মানুষকে আটকে রাখা কঠিন। জনগণের বিপক্ষে গিয়ে সরকারের পক্ষে পদক্ষেপ নেওয়া বেশ কঠিন। যদিও এটা ঠেকানো উচিত ছিল। অ্যাগ্রেসিভ টেস্টিং এবং কন্টাক্ট ট্রেসিং করে রোগী খুঁজে বের করা দরকার ছিল। কিন্তু ঢাকা থেকে এখন যেভাবে মানুষ বাইরে যাচ্ছে তাতে করে সে সম্ভাবনা নষ্ট হয়ে গেল। এখন ট্রান্সমিশন এমন পর্যায়ে যাবে যে, প্রপার টেস্ট এবং এত মানুষের কন্টাক্টও ট্রেস করা যাবে না। ঢাকা থেকে এত মানুষ যাওয়ার ফলে ট্রান্সমিশন লেভেল এমন পর্যায়ে চলে যেতে পারে যেখান থেকে একে কন্টেইন করা ভবিষ্যতে কঠিন হয়ে যাবে।

গ্রামে এতদিন করোনা আক্রান্তের সংখ্যা কম হলেও এখন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় সমানভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে মন্তব্য করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বলেন, ‘যারা ঢাকা ছেড়েছেন তাদের মধ্যে লক্ষণবিহীন ক্যারিয়ার হিসেবে রয়েছেন অনেকেই। এখন তারা অন্যদেরকে সংক্রমিত করবে। যার কারণে ঢাকার বাইরে সংক্রমণের হার বহুগুণে বেড়ে গেল।’

Previous Post

করাচিতে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮০

Next Post

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৮৭৩, মৃত্যু ২০

Admin

Admin

Next Post
দেশে করোনা শনাক্ত ২৫ হাজার ছাড়াল—২৪ ঘণ্টায় শনাক্ত ১২৫১, মৃত্যু ২১

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৮৭৩, মৃত্যু ২০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 1 1 8
Users Today : 7
Views Today : 7
Total views : 182366
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In