বিবর্তন ডেস্ক ● রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্ন মানের মাস্ক সরবরাহের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০ এপ্রিল মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানিয়ে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতলে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্ন মানের মাস্ক সরবরাহের অভিযোগ পাওয়া যায়। এই পরিস্থিতিতে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানকে সিএমএসডি ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিলে প্রতিষ্ঠানটি একটি ব্যাখ্যা দেয়। কিন্তু অভিযোগ এবং ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে যথাযথ অবস্থা অনুসন্ধান করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাঈদুর রহমান, উপসচিব (ক্রয় ও সংগ্রহ) হাসান মাহমুদ ও স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (হাসপাতাল) ডা. মো. আমিনুর রহমানকে সদস্য করে গঠন করা এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।





Users Today : 245
Views Today : 293
Total views : 182141
