এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসরে খেলতে যাচ্ছেন টাইগাররা। সর্বপ্রথম অংশগ্রহণ করেন ১৯৯৯ সালে। এর পর প্রতিবারই বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন তারা।
বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আসরে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে নাম লেখান মাশরাফিরা। এর পর ক্রমে ক্রিকেট পরাশক্তি হিসেবে আবির্ভূত হন তারা। এবার তাদের নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী।
গেল বছর অক্টোবর পর্যন্ত আইসিসি র্যাংকিংয়ে সপ্তম স্থান ধরে রাখায় সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সেই স্থানে থেকেই খেলতে যাচ্ছেন মাশরাফি-সাকিবরা।
একনজরে বাংলাদেশের বিশ্বকাপ সূচি
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
| ২ জুন | দক্ষিণ আফ্রিকা | ওভাল |
| ৫ জুন | নিউজিল্যান্ড | ওভাল (দি/রা.) |
| ৮ জুন | ইংল্যান্ড | কার্ডিফ |
| ১১ জুন | শ্রীলংকা | ব্রিস্টল |
| ১৭ জুন | ওয়েস্ট ইন্ডিজ | টন্টন |
| ২০ জুন | অস্ট্রেলিয়া | নটিংহাম |
| ২৪ জুন | আফগানিস্তান | সাউদাম্পটন |
| ২ জুলাই | ভারত | বার্মিংহাম |
| ৫ জুলাই | পাকিস্তান | লর্ডস |




Users Today : 49
Views Today : 58
Total views : 178020
