বিভাগীয় সম্পাদক . উপাচার্যবিরোধী আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।
আজ ২১ জুন শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে ওইদিন ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে সব স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। তবে, ভবিষ্যতে আচরণবিধি ভঙ্গ করলে তাদের স্থায়ী বহিষ্কারের হুঁশিয়ারিও দেওয়া হয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা চলতি স্প্রিং ২০২৫ সেশনের ক্লাস-পরীক্ষা চালিয়ে যেতে পারবেন।
এর আগে সকালে, বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুনবাজার মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে ইউআইইউ শিক্ষার্থীরা। পরে তারা ঘোষণা দেন, আগামীকাল ২২ জুন রবিবার সকাল ১০টা থেকে বিক্ষোভ অব্যাহত থাকবে। একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ ও ‘আমরণ অনশন কর্মসূচি’ চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন।





Users Today : 0
Views Today :
Total views : 175444
