• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

`উপযুক্ত পরিবেশ হলেই এইচএসসি পরীক্ষা’— সংসদে শিক্ষামন্ত্রী

`উপযুক্ত পরিবেশ হলেই এইচএসসি পরীক্ষা'— সংসদে শিক্ষামন্ত্রী

Admin by Admin
জুন ২৩, ২০২০
in প্রচ্ছদ, রাজনীতি
0 0
0
`উপযুক্ত পরিবেশ হলেই এইচএসসি পরীক্ষা’— সংসদে শিক্ষামন্ত্রী
0
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক (বি. স.) ● উপযুক্ত পরিবেশ তৈরি হলেই উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া মন্ত্রী কালোটাকা সাদা করাকে ‘অনৈতিক’ বলেও আখ্যায়িত করেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী শিক্ষা খাতের বরাদ্দকৃত বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তার বাজেট বক্তৃতায়।
তিনি বলেন, ‘করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্ল্যাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।’
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এরকম সময়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে কাজে লাগাই। পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করবার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।’
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।
কালো টাকাকে সাদা করার সুযোগকে অনৈতিক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটি অর্থনৈতিকভাবে তেমন ফলদায়ক নয়। এই সুযোগ রাজনৈতিকভাবে জনপ্রিয়তা বৃদ্ধি করে না। এটি দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।’
মন্ত্রী সর্বনিম্ন আয়কর সীমা আরও কিছুটা বাড়ানো যায় কিনা সেটা বিবেচনার প্রস্তাব করেন। তিনি করোনা পরিস্থিতির কারণে আসন্ন অর্থবছরের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সসীমা ৫০ লাখের পরিবর্তে এক কোটি টাকার প্রস্তাব করে। তিনি ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্যের সমালোচনা করে দীপু মনি বলেন, ‘বিএনপি নামক অপরাজনীতির দলকে নিয়ে কিছু বলতে রুচিতে বাধে। কিন্তু তাদের একজন সদস্য আপত্তিকর কিছু বক্তব্য রেখেছেন। শুধু বলতে চাই, বক্তব্যে কোরআন হাদিসের কথা বলব, আর কোরআনের আদেশের সুস্পষ্ট লঙ্ঘনকারী, এতিমের অর্থ আত্মসাৎকারীর পক্ষে সাফাই গাইবো, এ দুটো একসঙ্গে হয় না।’
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে করোনামুক্ত থাকার আহ্বান জানান।

RelatedPosts

মতামত ● শিশুর হাতে স্মার্টফোন : প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে ○ মোজাহিদ হোসেন

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ বন্যা কবলিত, প্রাণহানীর সংখ্যা বেড়ে ৫১

মুক্তকথা ● শেষ হইয়াও হইলো না শেষ কোনো এক অদৃশ্য থাবায় ○ ডা. অলোক মজুমদার

Previous Post

‘দেশের মানুষের কল্যাণই আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ’—প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনা

Next Post

পরীক্ষা ছাড়াই করোনা শনাক্তের অভিযোগে জেকেজির সিইও গ্রেপ্তার

Admin

Admin

Next Post
পরীক্ষা ছাড়াই করোনা শনাক্তের অভিযোগে জেকেজির সিইও গ্রেপ্তার

পরীক্ষা ছাড়াই করোনা শনাক্তের অভিযোগে জেকেজির সিইও গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 5 0 4
Users Today : 42
Views Today : 48
Total views : 184048
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In