• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

উইকেট না পেয়েও ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন মোস্তাফিজ

উইকেট না পেয়েও ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন মোস্তাফিজ

Admin by Admin
আগস্ট ৭, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
উইকেট না পেয়েও ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন মোস্তাফিজ
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

ম্যাচ শেষে একটা ছবি আছে। মোস্তাফিজুর রহমান হাসছেন। পাশে দাঁড়ানো মাহমুদউল্লাহ আঙুল দিয়ে ইঙ্গিত করছেন মোস্তাফিজের দিকে।

‘নায়ক আসলে এদিকে’—মাহমুদউল্লাহর ইশারার অর্থ যেন এমনই। ব্যাপারটাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে দুজনের পারফরম্যান্সেরই যেন প্রতীকি।

ফিফটি করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন মাহমুদউল্লাহ, তবে ১২৭ রান করেও অস্ট্রেলিয়াকে আটকে দেওয়ার পেছনে অন্যতম অবদান তো মোস্তাফিজুর রহমানেরই। মাহমুদউল্লাহ বলছেন, উইকেট না পেলেও মোস্তাফিজের এ দিনের বোলিংয়ের মূল্য ৫ উইকেট পাওয়ার মতোই।

পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম বার মোস্তাফিজকে এনেছিলেন মাহমুদউল্লাহ। সে ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন ৩ রান। এরপর ১২তম ওভারে আবার এক ওভারে স্পেলে এলেন মোস্তাফিজ। সে ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতেন, স্কয়ার লেগে বেন ম্যাকডারমটের সহজ ক্যাচটা শরীফুল ইসলাম নিতে পারলে।

মোস্তাফিজকে আবার সরিয়ে নিয়েছিলেন মাহমুদউল্লাহ। অবশ্য ডেথ ওভারে তাঁকে আনা হবে বলে সে সিদ্ধান্তটা ছিল অনুমিতই।

মাহমুদউল্লাহ বলছেন, আজ পরিকল্পনাগুলো কাজে এসেছে, ‘টি-টোয়েন্টিতে মাঝে মাঝে পরিকল্পনা অনুযায়ী কিছু হয়, আবার কখনও হয় না। সাকিবকে যখন আনা হলো তখন উইকেট দরকার ছিল, সেটা সে এনে দিয়েছে। এবং সব বোলার ফিল্ডারকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে মোস্তাফিজ। সবাই সবকিছু উজাড় করে দিয়ে বোলিং করেছে।

তবে মোস্তাফিজ নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন ডেথ ওভারের জন্যই। শেষ ২৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৩৮ রান। তবে ১৭তম ওভারে মোস্তাফিজ দিলেন ৪ রান। আর ১৯তম ওভারে তো আরও কম -মাত্র ১ রান।

মোস্তাফিজ বোলিং শেষ করলেন ৪ ওভারে ৯ রান দিয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে এর চেয়ে কম রান দিয়েছেন মাত্র দুজন-উমর গুল ও ইমাদ ওয়াসিম।

মোস্তাফিজের এ দিনের বোলিংয়ের মূল্য ৫ উইকেট পাওয়ার মতোই, ‘আমার মনে হয় মোস্তাফিজের আজকে যে বোলিং স্পেলটা ছিল, সেটা ৫ উইকেটের স্পেলের চেয়ে কোনো অংশে কম আমি বলব না। এটার মূল্য এমনই ছিল। শেষ ওভারে এসে ৫টা ডট বল করা, একটা রান দেওয়া- এটা অনেক।

মোস্তাফিজ কেমন বোলার, সেটাও যেন খুব কম কথাতেই এরপর বলে দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি সবসময়ই বিশ্বাস করি সে চ্যাম্পিয়ন বোলার, বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ সে আমাদের দলকে আরও অনেক বছর সার্ভিস দেবে। আরও অনেক ম্যাচ জেতাবে ইনশাআল্লাহ।

Previous Post

বিশ্বের গভীরতম সুইমিং পুল

Next Post

আজ থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু

Admin

Admin

Next Post
আজ থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু

আজ থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 6 9 5
Users Today : 28
Views Today : 30
Total views : 180729
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In