• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন

Admin by Admin
মে ১৬, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসরায়েলের হামলায় বাইডেনের সমর্থন

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

বিভাগীয় সম্পাদক ● ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবারের এ ফোনালাপে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর তাণ্ডবকে ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। একইসঙ্গে ইসরায়েলে রকেট হামলা থামাতে ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। হোয়াইট হাউস এক বিবৃতিতে বাইডেনের এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর সূত্র: বিবিসি, সিএনবিসি।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বাইডেন বলেছেন, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তাদের এই অধিকারের প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে।
বিদ্যমান সংঘাতে শিশু ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং সংবাদমাধ্যমের অফিস গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় অবশ্য উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বাইডেনের সঙ্গে ফোনালাপের পর টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হামাসকে এমন বার্তা পাঠানো যে, পরের বার তারা চাইলেও আর রকেট হামলা চালাতে পারবে না। সেই সক্ষমতা তাদের থাকবে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফোনে কথা বলেছেন বাইডেন। ফোনালাপে গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।
যে গাজা উপত্যকায় ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যেখানে নারী ও শিশুসহ দেড় শতাধিক মানুষকে তারা হত্যা করেছে, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ সেই গাজার শাসক দল হামাসের কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলেননি বাইডেন। ফলে আব্বাসের তার ফোনালাপ কোনো কাজে আসবে না বলেই প্রতীয়মান হচ্ছে। তবে এই দুই ফোনালাপের মাধ্যমে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতি মার্কিন সমর্থন স্পষ্ট করলেন তিনি।
এর আগে গত বুধবারও ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছিলেন বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের দিকে যখন হাজার হাজার রকেট ছুঁড়ে যায় তখন তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে।
হামাস বলছে, ফিলিস্তিনিদের বলপূর্বক তাদের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে তারা। তবে নিজ বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে কোনো মন্তব্য করেননি বাইডেন। গাজায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় নারী, শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি নিয়েও কোনো কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এসব উপেক্ষা করে ইসরায়েলের ‘আত্মরক্ষা’র বয়ান হাজির করেছেন তিনি।

Previous Post

২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

Next Post

যত দিন প্রয়োজন, তত দিন হামলা চলবে—নেতানিয়াহু

Admin

Admin

Next Post
যত দিন প্রয়োজন, তত দিন হামলা চলবে—নেতানিয়াহু

যত দিন প্রয়োজন, তত দিন হামলা চলবে—নেতানিয়াহু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 7 0 9
Users Today : 9
Views Today : 9
Total views : 180743
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In