ইলিশের এই ভরা মৌসুমে জেলেদের জালে ধরা পরছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ। মাছের বাজারে এখন প্রচুর ইলিশের সমাহার। শখ করে ইলিশের নানান রকম রেসিপি ট্রাই করতেই পারেন। আর আজ ভোজন রসিকদের জন্য থাকছে ইলিশ মাছের মজার কয়েকটি রান্না-
কচুশাক দিয়ে ইলিশের মাথা
উপকরণ
কচুশাক ২৫০ গ্রাম, ইলিশ মাছের মাথা ২টা, পেঁয়াজ ১টা (ছেঁচা), রসুন ১টা (ছেঁচা), জিরাবাটা অল্প পরিমাণ, তেজপাতা ১টা, লবণ স্বাদমতো।
প্রণালি
কচু শাক সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ ছেঁচা, রসুন ছেঁচা, জিরাবাটা, তেজপাতা ও লবণ দিয়ে মাছের মাথা কষিয়ে নিন। সেদ্ধ কচুর শাক কষানো মাছে দিয়ে আস্তে আস্তে নাড়ুন। নামানোর আগে লেবুর রস দিয়ে দিন।
ইলিশ পোলাও
উপকরণ
ইলিশ মাছ বড় ১টি, পোলাওয়ের চাল ২ কাপ, আদা বাটা ২ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি সিকি কাপ, বেরেস্তা সিকি কাপ, কাঁচা মরিচ ১০-১২টি, টক দই আধা কাপ, তেল আধা কাপ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, তেজপাতা ১টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ।
প্রণালি
মাছ গাদা-পেটিসহ বড় টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সামান্য আদা-পেঁয়াজ বাটা, টক দই, লবণ মাখিয়ে ৩০ মিনিট রাখুন। পোলাও রান্নার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ভেজে বাকি বাটা মসলা ভুনে মাছ দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে। মাঝে একবার মাছ উল্টিয়ে দিন। তেলের ওপর এলে হাঁড়ি থেকে মাছ উঠিয়ে ৪ কাপ গরম পানি ও গরমমসলা দিয়ে ফুটে উঠলে আগে থেকে ধুয়ে রাখা চাল ও লবণ দিয়ে ঢেকে দিন। লেবুর রস দিয়ে চিনি দিয়ে কয়েকবার নেড়ে দিন। মৃদু আঁচে ১৫-২০ মিনিট রেখে হাঁড়ি থেকে কিছু পোলাও তুলে মাছ, মরিচ, কিছু বেরেস্তা দিয়ে সাজিয়ে বাকি পোলাও দিয়ে ঢেকে দিন। কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট দমে রেখে পরিবেশন করুন।
জেসমিন জাহান / সাপ্তাহিক সময়ের বিবর্তন





Users Today : 28
Views Today : 30
Total views : 180729
