বিভাগীয় সম্পাদক ● ইরান তার আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়েচে। ইরান সরকার জানিয়েছে, স্থানীয় সময় আজ ১৭ জুন মঙ্গলবার দুপুর ২টা (বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিট) পর্যন্ত বাড়িয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও বিমানের সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর সূত্র: বিবিসি।
গত ১৩ জুন শুক্রবার ইসরায়েলের হামলার পর থেকেই ইরানের আকাশসীমা বন্ধ রয়েছে। দুই দেশের মধ্যে চলমান পরস্পরবিরোধী সামরিক অভিযান ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই অঞ্চলে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে বাণিজ্যিক বিমান সংস্থাগুলো ইরানের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা আন্তর্জাতিক বিমান চলাচলে প্রভাব ফেলছে। ইরানের এই পদক্ষেপ চলমান অস্থিরতার মধ্যে তাদের আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ জুন বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপরে হামলা অব্যাহত রেখেছে।





Users Today : 3
Views Today : 3
Total views : 175447
