• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ইফতারে স্বাস্থ্যকর ফলের শরবত

ইফতারে স্বাস্থ্যকর ফলের শরবত

Admin by Admin
এপ্রিল ২, ২০২২
in Uncategorized
0 0
0
ইফতারে স্বাস্থ্যকর ফলের শরবত
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এ সময় খাবারের আয়োজনে থাকে ভিন্নতা। রোজায় দিনের দীর্ঘ একটা সময় কোনো খাবার খাওয়া হয় না বলে সুস্থতার কথা বিবেচনা করে সেহরি ও ইফতারে ভেবেচিন্তে খাবার বাছাই করতে হয়। রোজার সময় ভাজাপোড়া কম খেয়ে পুষ্টি চাহিদা পূরণ করে এমন খাবার বেশি বেশি খাওয়া দরকার। ইফতারে নানারকম ফল এবং ফলের শরবতের কোনো বিকল্প নেই।
ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায় এমন কয়েকটি শরবতের রেসিপি দেয়া হলো।

তরমুজের শরবত

উপকরণ
মাঝারি আকারের তরমুজ ১টি, বিট লবণ ১ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, ক্রিম আধা কাপ, লেবুর রস ২ চা চামচ।
প্রস্তুত প্রণালি
তরমুজের বিচি ফেলে দিয়ে শুধু লাল অংশটা নিন। এবার তরমুজটি ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডারের জগে নিন। এর মধ্যে পরিমাণমতো চিনি, বিট লবণ, লেবুর রস যোগ করে ব্লেন্ড করুন এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এবার একটি বাটিতে ক্রিম নিয়ে দুই চা চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। পরিবেশনের সময় গ্লাসে ফ্রিজে রাখা তরমুজের রস ঢেলে ওপরে ফেটানো ক্রিম ঢেলে দিন। কয়েকটি তরমুজের টুকরো উপরে ছড়িয়ে পরিবেশন করুন মজাদার তরমুজের শরবত।

কাঁচা আমের স্মুদি

উপকরণ
কাঁচা আম ২টি, চিনি এক কাপ, টক দই এক কাপ, বিট লবণ এক চা চামচ, মধু এক টেবিল চামচ, কাঁচা মরিচ ২-৩টি, পুদিনা পাতা আধা কাপ, টালা জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, বরফকুচি।
প্রস্তুত প্রণালি
প্রথমে ছোটো টুকরো করে কাঁচা আমগুলো কেটে নিন। এবার সব উপকরণ ব্লেন্ডারে নিয়ে নিন। প্রয়োজনমতো পানি মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার গ্লাসে স্মুদি ঢেলে ওপরে বরফ কুচি দিয়ে দিন। লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কাঁচা আমের স্মুদি।

আদা-লেবুর শরবত

উপকরণ
আদার মাঝারি সাইজের একটি, লেবু একটি, চিনি পরিমাণ মতো, বরফকুচি প্রয়োজন মতো, সোডা পানি প্রয়োজন মতো, লবণ সামান্য।
প্রণালী
প্রথমে আদা থেতলিয়ে রস বের করে নিন। এবার একটি জগে আদার রস ঢেলে নিন এতে লেবুর রস দিন। এখন রবরফকুচি, চিনি পরিমাণ মতো ও সামান্য লবণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। ভালো করে মেশানো হলে তাতে সোডা পানি দিন। এবার গ্লাসে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুণ।

বেলের শরবত

উপকরণ
বেল ১টি, টকদই ১০০ গ্রাম, তেঁতুল সামান্য, লবণ ও চিনি পরিমাণমতো।
পদ্ধতি
প্রথমে পানি দিয়ে বেল ভালো করে চটকে ছেঁকে নিন। তেঁতুল অল্প পানিতে ভিজিয়ে কাঁথ বের করে নিন। এরপর বেলের মধ্যে টকদই, লবণ, চিনি ও তেঁতুলের কাঁথ ভালো করে মিশিয়ে নিন ব্লেন্ড করে নিন।
ব্যাস তৈরি হয়ে গেল দারুন স্বাদের স্বাস্থ্যকর বেলের শরবত। এই গরমে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা ইফতারে পরিবেশন করলে স্বাদ বাড়াবে বহুগুন । ● জেসমিন জাহান

Previous Post

প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছে যশোরের আদম‍্য মেধাবী শিক্ষার্থী লিতুন

Next Post

শ্রীলংকায় জরুরি অবস্থা

Admin

Admin

Next Post
শ্রীলংকায় জরুরি অবস্থা

শ্রীলংকায় জরুরি অবস্থা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 7 9 1
Users Today : 33
Views Today : 37
Total views : 184480
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In