ইউটিউবে ভিডিও দেখার সময় হঠাৎ করেই চলে আসা বিজ্ঞাপন আমাদের কারোই ভালো লাগে না। কিছু কিছু বিজ্ঞাপন তো আবার বাধ্যতামূলক দেখতেই হয়। বিনোদন উপভোগ করতে গিয়ে ব্যবহারকারীরা অনেকটা বিড়ম্বনারই শিকার হচ্ছেন।
তবে আপনি চাইলেই এ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন। এতে করে বিজ্ঞাপন দেখার ঝামেলা এড়িয়ে আপনি সহজেই বিনোদনে মনোনিবেশ করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক কীভাবে ইউটিউবের বিজ্ঞাপন বিড়ম্বনা সহজেই কাটিয়ে উঠবেন-
বিভিন্ন ব্রাউজারগুলোতে বিনা বিজ্ঞাপনে ওয়েবসাইট দেখার ফিচারে যোগ করে দেয়া হচ্ছে। অর্থাৎ ব্রাউজার থেকে কেউ কোনো সাইটে ঢুকলে সেখানে অ্যাডসেন্সের মতো কোনো থার্ড পার্টির বিজ্ঞাপন প্রদর্শিত হবে না।
তাছাড়া ব্রাউজার সেটিংস অপশন থেকেও বিজ্ঞাপনগুলোকে বøক করে রাখা যায়। তবে এর চেয়ে আরো বেশি সহজ ইউটিউব ভিডিওর বিজ্ঞাপন বন্ধ রাখা।
ব্রাউজারের ইনকগনিটো মোডে গিয়ে ইউটিউব দেখলে এ সুবিধা পাওয়া যাবে। তবে এর জন্য ইউটিউব ভিডিও লিঙ্কের ডটকমের পরে ও স্ল্যাশের (/) আগে একটি বাড়তি ডট (.) বসাতে হবে। অর্থাৎ ইউটিউব ভিডিওর লিঙ্ক যদি youtube.com/xyz হয় তাহলে ব্রাউজারে ডটকমের পর এভাবে (youtube.com./xyz) একটি অতিরিক্ত ডট দিতে হবে।
আর কেউ যদি প্রচলিত উপায়ে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখতে চান, তাহলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। ● প্রযুক্তি ডেস্ক





Users Today : 36
Views Today : 40
Total views : 184483
