• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অন্তত ৩ প্রাণহানি

ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অন্তত ৩ প্রাণহানি

Admin by Admin
নভেম্বর ৯, ২০২৫
in আন্তর্জাতিক, খবর, প্রচ্ছদ
0 0
0
ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অন্তত ৩ প্রাণহানি
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● ইউক্রেনের ওপর রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় অন্তত তিনজন প্রাণহানি হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ৮ নভেম্বর শনিবার রাতের হামলায় তিনটি অঞ্চলের বৃহৎ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ৪৫০টিরও বেশি ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংবাদ সূত্র: রয়টার্স।
আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ডনিপ্রো শহরে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। খারকিভ অঞ্চলেও একজন নিহত হয়েছেন।
কিয়েভ, পলতাভা এবং খারকিভ অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো।
জেলেনস্কি বলেছেন, এই হামলাগুলো প্রমাণ করে যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ানো জরুরি।
শীতের আগে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন জেলেনস্কি। টেলিগ্রাম অ্যাপে তিনি লিখেছেন, রাশিয়ার জ্বালানি খাতের সব অংশকে লক্ষ্য করে কোনও ব্যতিক্রম ছাড়াই নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
প্রায় চার বছর আগে শুরু হওয়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণাঙ্গ হামলার পর থেকেই, মস্কো ইউক্রেনের বিদ্যুৎ খাতকে নিয়মিতভাবে টার্গেট করে আসছে। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোহাজ-এর তথ্য অনুযায়ী, এই শরতে মাত্র দুই মাসে রাশিয়া নয়বার গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের রাশিয়ার ওপর হামলার জবাবে, তারা উচ্চ নির্ভুল দীর্ঘ-পাল্লার আকাশ, স্থল ও সমুদ্রভিত্তিক অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের অস্ত্র উৎপাদন ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে।
রাশিয়া আরও দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের পোক্রভস্ক ও কুপিয়ানস্ক শহরের আশেপাশে তীব্র যুদ্ধে অগ্রগতি অর্জন করেছে এবং একটি ছোট গ্রাম দখল করেছে।
ইউক্রেনও নিয়মিতভাবে রাশিয়ার ভেতরে তেল স্থাপনায় ড্রোন হামলা চালায়।
যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায়, কিয়েভ এখন মস্কোর যুদ্ধের অর্থায়ন ক্ষমতা কমানোর চেষ্টা করছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা ৪০৬টি রুশ ড্রোন এবং ৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে ২৬টি ক্ষেপণাস্ত্র ও ৫২টি ড্রোন ইউক্রেনের ২৫টি স্থাপনায় আঘাত হেনেছে।
সভিরিডেনকো বলেছেন, সরকার ও বিদ্যুৎ কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ, পানি ও তাপ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে।
মধ্য পলতাভা অঞ্চলে অবস্থিত দুটি শহরে (প্রায় দুই লাখ মানুষের শহর ক্রেমেনচুক এবং প্রায় ৫০ হাজার অধিবাসীর শহর হোরিশনি প্লাভনি) অধিকাংশ বাসিন্দা বিদ্যুৎ হারিয়েছে এবং পানি সরবরাহের জন্য জেনারেটরের ওপর নির্ভর করছে বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

Previous Post

চলতি বছর শতাধিক অবধৈ প্রবেশকারী বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

Next Post

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮৩৪ জন

Admin

Admin

Next Post
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ২৪৪ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮৩৪ জন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 4 6
Users Today : 0
Views Today :
Total views : 175444
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In