চীন থেকে সিনোফার্মের করোনাভাইরাসের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।
শুক্রবার সন্ধ্যায় এসব টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকা পৌঁছায়।
ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, চীন সরকারের উপহার হিসেবে বাংলাদেশকে এসব টিকা দেওয়া হয়েছে। এর আগে গত ১২ মে ও ১৩ জুন দুই দফায় চীন সরকারের উপহার হিসেবে ১১ লাখ টিকা বাংলাদেশকে দেওয়া হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে সিনোফার্মের টিকা এসেছে ১ কোটি ২৫ লাখ ডোজ। এর মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশ সরকারের কেনা টিকা।
চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা এই ফ্লাইটে টিকার সঙ্গে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ এসেছে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার সকাল ১০টায় বিমানের আরেকটি ফ্লাইট চীনের উদ্দেশে ছেড়ে যাবে। ওই ফ্লাইটেও ১০ লাখ টিকা আসবে। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।





Users Today : 32
Views Today : 40
Total views : 177925
