• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
সোমবার, জুন ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

আম্পানে বিদ্যুতের ক্ষতি অন্তত ৭০ কোটি টাকা

আম্পানে বিদ্যুতের ক্ষতি অন্তত ৭০ কোটি টাকা

Admin by Admin
মে ২৩, ২০২০
in প্রচ্ছদ
0 0
0
আম্পানে বিদ্যুতের ক্ষতি অন্তত ৭০ কোটি টাকা
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক (বি. স.) ● সঞ্চালন এবং বিতরণ মিলিয়ে ঘূর্ণিঝড় আম্পানে বিদ্যুতের ক্ষতি হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান এরইমধ্যে ক্ষতির হিসাব দিতে শুরু করেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।

আজ শনিবারের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব বিদ্যুৎ বিভাগে জমা দিতে বলা হয়েছে।

RelatedPosts

মতামত ● মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পরিণত হচ্ছেন—এম.এম দত্ত ○ মিথুশিলাক মুরমু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৮

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, মোট ক্ষতির হিসাব শনিবার অফিসিয়ালি জানা যাবে। তিনি বলেন, বিতরণ কোম্পানিকে ক্ষতির হিসাব দেওয়ার জন্য একটি গাইডলাইন দেওয়া হয়েছিল। সে অনুযায়ী হিসাব তৈরি করে কেউ কেউ পাঠিয়েছিল। তবে তাতে কিছু ঘাটতি থাকায় আবারও হিসাব তৈরি করে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, আম্পানের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিভাগকে জানিয়েছে, আরইবির দুই হাজার ৭০০ বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ট্রান্সফরমার পুড়ে গেছে ৭৬০টি, বিদ্যুতের ১৯ হাজার মিটার পুড়ে গেছে। এছাড়া, ৩৩ হাজার ৬০০ জায়গায় সরবরাহ লাইনের তার ছিঁড়ে গেছে।

ক্ষতির পরিমাণ জানাতে আরইবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘২৮ থেকে ৩০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।’

আরইবির পাশাপাশি ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর।

ওজোপাডিকো জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী এই কোম্পানির ৭৮১টি পোল ভেঙে গেছে। আর এক হাজার ৭১৬টি পোল হেলে পড়েছে। মোট ৪৯০ কিলোমিটার লাইনের ক্যাবল ছিঁড়ে পড়েছে। এছাড়া, ১১৪টি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন জানান, তাদের ক্ষতির পরিমাণ ৯ থেকে ১০ কোটি টাকার মধ্যে রয়েছে।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ বিতরণ করা নেসকোর আর্থিক ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকার মতো হতে পারে বলে নেসকো সূত্র জানিয়েছে।

এদিকে কুষ্টিয়ায় পিজিসিবির একটি সাবস্টেশন পুড়ে গেছে। এই সাবস্টেশনের জন্য নতুন ট্রান্সফরমারের দাম ২০ কোটি টাকা বলে পিজিসিবি জানিয়েছে।

বুধবার বিকালে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের বিদ্যুতের অবকাঠামোও। আরইবি বলছে, এখনও তাদের ২৭ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার মধ্যে প্রায় সব বিতরণ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে যশোর ও সাতক্ষীরার কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে একটু বেশি সময় লাগবে।

Previous Post

দেশে ফিরে কোনো সাহায্য পাননি ৯১ শতাংশ প্রবাসী—‘ব্র্যাক’ জরিপ

Next Post

ঈদ উদযাপনে ১৪ নির্দেশনা

Admin

Admin

Next Post
ঈদ উদযাপনে ১৪ নির্দেশনা

ঈদ উদযাপনে ১৪ নির্দেশনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 1 7 9
Users Today : 68
Views Today : 73
Total views : 182432
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In