যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অংরাজ্যের টাউনভিল শহরের বাসিন্দা এভা অলসেন (৮)। টাউনভিল শহরের এলিমেন্টরি স্কুলে ছাত্রী সে। সেই স্কুলেই কিছুদিন আগে ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয় তার সবচেয়ে কাছের বন্ধু জেকব হল (৬)। পুরো ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে সে। সেদিনের ঘটনার পর আর স্কুল যেতে পারেনি এভা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়,শিশু এভার মা-বাবা তাকে মনোবিজ্ঞানীর কাছে নিয়ে গিয়েছিলেন। কিছু দিন বাড়িতেই পড়াশোনা করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তাতেও আতঙ্ক কাটছিল না এভার। এক বিকেলে রান্নাঘরের টেবিলে খাতা-পেন্সিল নিয়ে চিঠি লিখতে বসে সে।
বড় বড় হরফে এভা লিখেছে, ‘প্রিয় মিস্টার প্রেসিডেন্ট, ‘আমি সবটা শুনেছি, সবকিছুই দেখেছি। আমার সবচেয়ে প্রিয় বন্ধু গুলিতে মারা গিয়েছে। আমার খুব মন খারাপ। আমি ওকে খুব ভালবাসতাম। বন্দুক দেখলে আমার খুব ঘৃণা হয়।’এভা আরও লিখেন, ‘প্রেসিডেন্ট, দয়া করে বন্দুক থেকে ছোটদের বাঁচান
[ad id=”175″]





Users Today : 108
Views Today : 121
Total views : 182841
