• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, মে ১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

Admin by Admin
মার্চ ১৭, ২০১৯
in Uncategorized
0 0
0
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রী টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়ামসহ ১২টি প্রকল্পের উদ্বোধন ও ১৯টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুরসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি, র‌্যাব, গোয়েন্দা বিভাগ, এনএসআই, ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো উপজেলাতেই তাদের নজরদারি বাড়িয়ে দিয়েছেন।

আজ টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর উদ্বোধনের তালিকায় থাকা প্রকল্পগুলো হচ্ছে- ধেরুয়া রেলওয়ে ওভারপাস, ৩৩/১১ কেভি সুইচিং স্টেশন, টাঙ্গাইলের বৈল্যা গ্রিড সাবস্টেশন, টাঙ্গাইলের ইন্দ্রবেলতা ৩৩/১১ কেভি ২০ এমভিএ ইনডোর উপকেন্দ্র, বাসাইল, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা, সখিপুর উপজেলা কমপ্লেক্স’র প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও হলরুম উদ্বোধন, কালিহাতী (ধুনাইল)-সয়ার হাট হাতিয়া রাস্তার উদ্বোধন, মির্জাপুর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের উদ্বোধন, টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়ামের উদ্বোধন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন, মির্জাপুর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন।

এছাড়া ১৯টি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এগুলো হচ্ছে- এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪) প্রশস্তকরণ প্রকল্প (টাঙ্গাইল অংশ), এলেঙ্গা-ভূঞাপুর-চরগাবসারা সড়কে ১০টি ক্ষতিগ্রস্ত সেতু ও ১টি কালভার্ট পুনঃনির্মাণ এবং আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, টাঙ্গাইল-দেলদুয়ার জেলা মহাসড়ক (জেড-৪০১৫), করটিয়া (ভাতকুড়া)-বাসাইল জেলা সড়ক (জেড-৪০১২) এবং পাকুল্লা-দেলদুয়ার-এলাসিন (জেড-৪০০৭) অংশকে যথাযথমানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, কালিহাতী উপজেলা কমপ্লেক্সের প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, করটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলদুয়ারের বাতেন বাহিনীর মুক্তিযুদ্ধ জাদুঘর, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, ঘাটাইলের রসুলপুর ইউনিয়ন ভূমি অফিস, লোকেরপাড়া ইউনিয়ন ভূমি অফিস, জেলা সদর মডেল মসজিদ, টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদ, বাসাইল উপজেলা মডেল মসজিদ, টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিস, সখীপুর উপজেলা ভূমি অফিস, মধুপুর উপজেলা ভূমি অফিস, মির্জাপুর উপজেলা ভূমি অফিস, টাঙ্গাইল সার্কিট হাউসের নতুন ভবনের নির্মাণকাজ, ভারতেশ্বরী হোমসের মাল্টিপার্পাস হল নির্মাণ, কুমুদিনী কল্যান ট্রাস্ট, ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট নার্সিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি জানান, দানবীর রণদা প্রসাদ সাহার স্মরণে প্রবর্তিত রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ২০১৯ এ ভুষিত হয়েছেন দেশের চার বরেণ্য ব্যক্তি।

এরা হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্র শিল্পী মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার পদকপ্রাপ্তদের প্রতিনিধি এবং পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহন করবেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহেনা এবং কয়েকজন মন্ত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন ও ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি স্থাপন করবেন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

Previous Post

১০ ঘণ্টা পর ফেসবুক স্বাভাবিক

Next Post

যেসব খাবার সুস্থ রাখবে লিভারকে

Admin

Admin

Next Post
যেসব খাবার সুস্থ রাখবে লিভারকে

যেসব খাবার সুস্থ রাখবে লিভারকে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 7 0 7
Users Today : 138
Views Today : 152
Total views : 177403
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In