• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শনিবার, মে ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

আজ পাকিস্তানের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন

আজ পাকিস্তানের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন

Admin by Admin
এপ্রিল ১১, ২০২২
in প্রচ্ছদ
0 0
0
আজ পাকিস্তানের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

ইমরান খান অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেওয়ার পর আজ সোমবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। প্রার্থী হিসেবে দুই জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদ্য ক্ষমতাচু্যত দল পিটিআইয়ের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। অন্যদিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধান শাহবাজ শরিফ। আজ দুপুর ২টায় জাতীয় পরিষদের অধিবেশন বসবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

শনিবার অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ১৭৪ ভোট পড়ে। বিরোধী দলগুলোর সদস্যরাই এই ভোট দিয়েছেন।  নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে ১৭২ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। সেই হিসাবে বিরোধীদের সমর্থন নিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রয়েছেন শাহবাজ শরিফ। পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ অনাস্থা ভোটের পর জানান, বিরোধীদলীয় জোট ক্ষমতায় গেলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হবে না। সংবিধান ও আইনের ভিত্তিতে পাকিস্তান নিজ অস্তিত্বে ফিরে আসবে।

পাকিস্তানের বাইরে খুব একটা পরিচিতি না থাকলেও দেশে কার্যকর একজন প্রশাসক হিসেবে তার খ্যাতি রয়েছে। ১৯৯৭ সালে তিনি প্রথম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন। ১৯৯৯ সালে সামরিক অভু্যত্থানের মাধ্যমে সরকার ক্ষমতাচু্যত হওয়ার পর তিনি কারাবন্দি এবং পরে সৌদি আরবে নির্বাসিত হন। ২০০৭ সালে তিনি পাকিস্তানে ফিরে আসেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে শরিফ দ্বিতীয় মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হন। ২০১৩ সালে তিনি তৃতীয়বার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০১৮ সাল থেকে তিনি বিরোধীদলীয় নেতা ছিলেন।

এদিকে গতকাল রবিবার পিটিআই দলের জ্যেষ্ঠ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, সোমবার (আজ) তার দলের জাতীয় পরিষদের সদস্যরা (এমএনএ) গণপদত্যাগ করবেন। ডনের এক খবরে বলা হয়েছে, পিটিআই এমএনএর পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রী পদে শাহবাজের মনোনয়ন গ্রহণের সঙ্গে সম্পর্কিত। এই মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছিল পিটিআই। যদিও পরে জাতীয় পরিষদের সচিবালয় সেই আপত্তি প্রত্যাখ্যান করে এবং শাহবাজের মনোনয়ন গ্রহণ করে।

ফাওয়াদ চৌধুরী জানান, পিটিআইয়ের কেন্দ্রীয় কোর নির্বাহী কমিটির বৈঠকে পুরো পরিস্হিতি পর্যালোচনা করা হয়েছে। জাতীয় পরিষদের অধিবেশনের শুরুতে পিটিআই সদস্যদের পদত্যাগ করার পরামর্শ দিয়েছে কমিটি। তিনি বলেন, ‘শাহবাজ শরিফের মনোনয়নে আমাদের আপত্তি আমলে না নিলে আমরা পদত্যাগ করব।’ তিনি জানান, অর্থ পাচার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পথে থাকা শাহবাজ প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটি চরম অবিচার।

এদিকে ইমরান খান ক্ষমতাচু্যত হওয়ার পরদিনই তার ডিজিটাল মিডিয়া পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ড. আরসলান খালিদের লাহোরের বাসায় অভিযানের ঘটনা ঘটেছে। অন্যদিকে পিটিআই সরকারের সঙ্গে থাকা কর্মকর্তাদের দেশ ছাড়ার ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হয়েছে।

Previous Post

ধর্ম-দর্শন ► বিজ্ঞান এবং বাইবেল কি আসলে পরস্পরবিরোধী? ● এড‌ওয়ার্ড রিয়াজ মাহামুদ

Next Post

বিনোদন ► রেসলার থেকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ● জান্নাতুল নাঈম পিয়াল

Admin

Admin

Next Post
বিনোদন ► রেসলার থেকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ● জান্নাতুল নাঈম পিয়াল

বিনোদন ► রেসলার থেকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ● জান্নাতুল নাঈম পিয়াল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 9 0 6
Users Today : 199
Views Today : 215
Total views : 177618
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In