• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

আজ পবিত্র ঈদ-উল-আযহা

আজ পবিত্র ঈদ-উল-আযহা

Admin by Admin
জুন ১৭, ২০২৪
in খবর, ধর্ম-দর্শন, প্রচ্ছদ
0 0
0
আজ পবিত্র ঈদ-উল-আযহা
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● আজ আজ পবিত্র ঈদ-উল-আযহা। মুসলমানদের সবচেয়ে বড়ো দুটি উৎসবের একটি। এই ঈদ কোরবানির। মুসলিমরা তাদের স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দিয়ে থাকেন। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে আজ সোমবার পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।
প্রতি বছরের মতো এ বছরও ঈদের সময় স্বজনদের সঙ্গে কাটাতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ১৪ জুন শুক্রবার থেকে শুরু হওয়া ঈদের ছুটি শেষ হবে আগামী ১৮ জুন মঙ্গলবার।
পবিত্র কোরআনের সুরা কাওসারের দুই নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমার প্রতিপালকের উদ্দেশে সালাত আদায় করো ও পশু কোরবানি দাও।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতায় বলেন, ‘মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই।’
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উল্লেখ করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলিম ভাই-বোনদের তিনি শুভেচ্ছা জানান। বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয়টি ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক, দ্বিতীয় জামাতে মাওলানা মুহীউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, চতুর্থ জামাতে জামেয়া আরাবিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এই ৫টি জামাতে কোনও ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট মাজার মসজিদের ইমাম হাফেজ মো. আশরাফুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি ও দক্ষিণ সিটি করপোরেশনও ঈদের জামাতের আয়োজন করেছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ইতোমধ্যে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান ঈদ জামাতে অংশ নেবেন।
তিনি জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন মূল ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান বিকল্প ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার মূল উপস্থাপক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মো. ইসহাক মূল কারি হিসেবে প্রধান ঈদ জামাতে দায়িত্ব পালন করবেন।
ডিএনসিসি থেকে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ৫টি করে ঈদের জামাত আয়োজন করা হয়েছে। কাউন্সিলরদের তত্ত্বাবধানে ৫৪টি ওয়ার্ডে মোট ২৭০টি ঈদের জামাত আয়োজন করা হচ্ছে ডিএনসিসির উদ্যোগে। এবারই প্রথমবারের মতো মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা টানেলের নিচে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এই জামাতে অংশ নেবেন।
ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

Previous Post

ইসলাম ও জীবন ● ইসলামে কোরবানির অবশ্য পালনীয় নির্দেশনা ■ মাওলানা জাহিদ হোসেন

Next Post

নেপালকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ

Admin

Admin

Next Post
নেপালকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ

নেপালকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 7 4
Users Today : 28
Views Today : 30
Total views : 175474
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In