বিভাগীয় সম্পাদক ■ প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে লকডাউনের মধ্যে সীমিত পরিসরে আভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান কক্সবাজার ছাড়া সব রুটে বুধবার থেকে যাত্রীবাহী ফ্লাইট চলাচল করবে জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বলেন, প্রবাসী কর্মীরা যারা ঢাকার বাইরে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিদেশ যাবেন বা এখানে পৌঁছে ঢাকার বাইরে যাবেন মূলত তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এসব ফ্লাইটে অন্যরাও চলাচল করতে পারবেন।”
লকডাউনের মধ্যে সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে সাধারণ যাত্রীবাহী ফ্লাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে। শুধু প্রবাসীদের আনা-নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে বিশেষ ফ্লাইট চলছে।
এর মধ্যে মঙ্গলবার দুপুরে ‘বিশেষ বিবেচনায়’ বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইন্সকে চীনে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে দেশে লকডাউন চলছে। তখন থেকেই আভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ছিল।





Users Today : 1
Views Today : 1
Total views : 184413
