বরিশাল প্রতিনিধি
মানব জাতির কল্যাণ, সুখ ও সমৃদ্ধি কামনায় অসাম্প্রদায়ীক চেতনাকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় মহাসমারোহে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর (৯ আশ্বিন) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা পূজার পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর, ১৩ আশি^ন বিজয়া দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জনে সম্পন্ন হয়েছে।
আস্কর পুরাতন কালীবাড়ি সার্বজননীন দুর্গা মন্দিরে ‘ধর্ম যার যার উৎসব সবার’ বাণীকে সামনে রেখে পূজা অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নারায়ন চন্দ্র অধিকারী, প্রধান অতিথি ছিলেন বরিশাল আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূজা উদ্যাপন পরিচালনা কমিটির সভাপতি সঞ্চয় বিশ^াস ও সম্পাদক সুমন অধিকারীর সার্বিক তত্ত¡াবধানে শারদীয় দুর্গাপূজায় ছিল অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর আগমন। দুর্গা পূজার প্রতিদিন বিকেলেই ছিল কবিগানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আস্কর নতুন কালীবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে দুর্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুমন্ত কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক অনধী ওঝা জানান , সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য দল মত নির্বিশেষে সবার সঙ্গে সাক্ষাত এবং আলোচনা সভার আয়োজন করেছি। পূজায় যেন বিশৃক্সখলা বা কোনও কিছুর ঘাটতি না থাকে সে বিষয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দদের নির্দেশনা দেওয়া হয়েছে। সকলের সহযোগীতায় এবারের পূজা সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। পূজা অনুষ্ঠানের শৃংখলা রক্ষায় পুলিশ, আনসার ও ¯ে^চ্ছাসেবকগণ দায়িত্বে ছিলেন।




Users Today : 10
Views Today : 10
Total views : 184494
