সিরাজগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমিনুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলজিইডি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আমিনুল ওই গ্রামের মৃত ফজল শেখের ছেলে এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।





Users Today : 167
Views Today : 181
Total views : 182540
