দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) এর জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আগামি নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে নৌকার হাল ধরতে হবে। সুন্দর, গতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। শেখ হাসিনা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। আগামি জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে নৌকার হাল ধরে রাখতে হবে। উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গত ২ জানুয়ারি বিকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ উপজেলা শাখার সহ-সভাপতি লিপি রানী ঘোষের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, প্রচার সম্পাদক বেবী মান্নান, সদস্য আরিফা বেগম।
সমাবেশ পরিচালনা করেন মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. রোকনুজ্জামান চৌধুরী ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইয়াকুব আলী। এর আগে বীরগঞ্জ উপজেলা প্রানিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন ও বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বীরগঞ্জ পৌর শাখার কার্যালয়ের উদ্বোধন ও নব-নির্বাচিত কমিটির পরিচিতি এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।



Users Today : 108
Views Today : 121
Total views : 182841
