• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, মে ১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সকল শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের ছুটি পর্যন্ত বন্ধ থাকছে

Admin by Admin
এপ্রিল ৭, ২০২০
in পড়াশোনা, শিক্ষা
0 0
0
সকল শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের ছুটি পর্যন্ত বন্ধ থাকছে
0
SHARES
147
VIEWS
Share on FacebookShare on Twitter

বিবর্তন ডেস্ক : :

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি করোনাভাইরাসের প্রকোপের কারণে বাড়ছে। রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু ২৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হবে। ফলে এর সঙ্গে যুক্ত হবে পবিত্র রমজানের ছুটি। সব মিলিয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

RelatedPosts

আজ থেকে শিক্ষকদের কর্মবিরতি― প্রাথমিক-মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত

পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

এইচএসসির ফল প্রকাশ ১৬-১৮ অক্টোবর

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একই সিদ্ধান্ত নেবে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশে সাধারণ ছুটি রয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময় পর্যন্ত সরকারি অফিস-আদালতের পাশাপাশি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে দিন দিন করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এটি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের ছুটি পর্যন্ত বন্ধের ঘোষণা করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল জানান, ‘ছুটি বাড়িয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তারা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তারা সিদ্ধান্ত নিলে একই সিদ্ধান্ত আমরা নেব।’

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রমজানের ছুটির আগের দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারপর রমজানের ছুটি শুরু হবে। সেই হিসেবে ঈদ পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে দীর্ঘ ছুটির সময় শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের ক্লাস অব্যাহত থাকবে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ভিডিও ক্লাস কিশোর বাতায়নে এবং ‘আমার ঘরে আমার স্কুল’নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের শ্রেণি কার্যক্রম আয়ত্ত করবে।

আর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টিভিতে ভিডিও শ্রেণি কার্যক্রম প্রচার করা হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতর নিজস্ব পোর্টাল তৈরি করছে। সেখানে শ্রেণি কার্যক্রম ভিডিও আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে নিতে পারবে।

Previous Post

বঙ্গবন্ধু খুনি মাজেদ কারাগারে

Next Post

সিলেটে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু

Admin

Admin

Next Post
সিলেটে  করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু

সিলেটে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 8 3 8
Users Today : 131
Views Today : 138
Total views : 177541
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In