বিভাগীয় সম্পাদক ● ভারতের হামলায় অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। আজ ৭ মে বুধবার ভোরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি। খবর দ্য ডন (পাকিস্তান)।
লে. জে. চৌধুরি দাবি করেন, অন্তত ছয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এতে এখন পর্যন্ত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়। ৭ মে বুধবার স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়। এই অভিযানে প্রাথমিকভাবে নয়জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
ভারতের হামলা প্রতিহত করতে গিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। হামলার যথাযথ জবাব দেওয়ার জন্য তারাও তৈরি হচ্ছে বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।





Users Today : 13
Views Today : 18
Total views : 172744
