রাজধানীর মুগদায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে মুগদা স্টেডিয়াম ইউনিক বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত লিপি সিলেট সদর উপজেলার গোলাম কিবরিয়ার স্ত্রী।নিহতের আত্মীয় আদনান তাহের গণমাধ্যমকে জানান, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি (সোমবার) লিপিরা সপরিবারে তাদের সবুজবাগ দক্ষিণ রাজারবাগ এলাকার বাসায় বেড়াতে আসে। শনিবার ভোরে সিলেট যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। বাসার সামনে থেকে তাদের রিকশায় তুলে দেওয়া হয় কমলাপুর স্টেশনে যাওয়ার উদ্দেশে।
আদনান আরও জানান, দুই রিকশা নিয়ে তারা যাচ্ছিছিলেন। এক রিকশায় ছিলেন লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি (১৫) অন্য রিকশায় গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬)। তারা রিকশা নিয়ে মুগদা স্টেডিয়াম এলাকায় পৌঁছালে দুই-তিনজন ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে যায় ও অজ্ঞান হয়ে যান লিপি। তাৎক্ষণিক মুগদা থানা পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।





Users Today : 174
Views Today : 194
Total views : 182343
