ফেনীতে অবৈধ ঔষধ তৈরীর কারখানা ও চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে এক ভূয়া চিকিৎসক ও তার সহযোগীকে আটক করেছে র্যাব। শনিবার মধ্যরাতে সদর উপজেলার কাশিমপুর এলাকার আলবক্স ডাক্তার বাড়ীতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমান ঔষধ।
আটককৃতরা হলেন সদর উপজেলার দক্ষিন কাশিমপুর আলবক্স ডাক্তার বাড়ীর হাবিবুল্লাহ ছেলে ভূয়া চিকিৎসক মো. কামরুল হাসান (৪০) ও তার সহযোগী সদর উপজেলার ছোট ধলিয়া গ্রামের নুরু মিয়া মৌলভী বাড়ীর আবদুল জলিরের ছেলে মহিন উদ্দিন (২৭)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাশিমপুর এলাকার আলবক্স ডাক্তার বাড়ীতে অভিযান চালায় র্যাব। এসময় আলাবক্স হাসপাতালে ডাক্তারী শাস্ত্র না করে ডাক্তার পরিচয়ে রোগীকে চিকিৎসাপত্র প্রদানকালে ভূয়া চিকিৎসক মো. কামরুল হাসান ও তার সহযোগী মহিন উদ্দিনকে আটক করে।
র্যাব এসময় ভেজাল ঔষধ তৈরী করে গুদামজাত করার অভিযোগে আলবক্স ডাক্তার বাড়ী তল্লাশি করে ২ হাজার ২৬২ পিস ভেজাল ব্যথার মলম, ২২৫ পিস তরল মলম, ৬টি ক্যাচি এবং ভেজাল ঔষধ তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে।
র্যাবের জিঙ্গাসাবাদে আটকৃতরা জানায়, অভিযুক্তরা দীর্ঘদনি ধরে নিজেদের ভূয়া ডাক্তার পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। একই সাথে ভেজাল ঔষধ তৈরী করে অসচেতন ব্যক্তিদের কাছে উচ্চ মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব আরো জানায়, জব্দকৃত ভেজাল ঔষধের আনুমানিক মূল্য আনুমানিক দুই লাখ টাকা। আটকৃতদের ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি





Users Today : 133
Views Today : 146
Total views : 177397
