• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ধলেশ্বরীতে চলছে তল্লাশি

দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ধলেশ্বরীতে চলছে তল্লাশি

Admin by Admin
ডিসেম্বর ৭, ২০১৯
in সারাদেশ
0 0
0
দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ধলেশ্বরীতে চলছে তল্লাশি
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় ২ জন নিহত

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে অন্তত ২৫ গ্রাম প্লাবিত

কক্সবাজারে টানা বৃষ্টি ও ভারী বর্ষণে অর্ধশতাধিক গ্রাম জলাবদ্ধ

ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটনের জন্য বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা বিভাগের যুগ্ম-পরিচালক সাইফুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ সদরঘাট নদী-বন্দরের যুগ্ম-পরিচালক আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে সকাল ৮টা থেকেই নৌ-বাহিনীর কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বি আইডব্লিউটিএ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাস্থলের সম্ভাব্য স্থান ঘিরে এই তিনটি সংস্থার ডুবুরি দল ১২০ ফুট পানির নিচে নেমে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

এদিকে লঞ্চ দুর্ঘটনায় নিহতের নাম পরিচয় নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার নির্বাহি কর্মকর্তা (ইউএনও)। তিনি জানিয়েছেন, নিহত হুমায়ুন ওরফে বন্দুকছি (৩৫) শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের আব্দুল হাই বন্দুকছির ছেলে। এর আগে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মধ্য রাতে নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে নৌ-পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের সীমান্তবর্তী এলাকা চর কিশোরগঞ্জে ধলেশ্বরী নদীর মোহনায় যাত্রীবাহী দুইটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হলে একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম জানান, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহি লঞ্চ বোগদাদিয়া-১৩ এর সাথে শরীয়তপুর জেলার নড়িয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি লঞ্চ মানিকচাঁদ-৪ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন নামের এক যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। নিহত ও আহতদের রাজধানীর সদরঘাট নিকটবর্তী মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশের এই কর্মকর্তা আরো জানান, সকাল ৮টায় এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ নদীবন্দর বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। পাশাপাশি নৌ- পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত নদীর তীরে নিখোঁজদের সন্ধানে কোন স্বজনরা এখনো আসেননি।

বন্দর উপজেলার কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, রাত পৌনে ২টায় দুই লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। তবে সংঘর্ষ সংঘটিত হওয়া লঞ্চ দুইটি যার যার গন্তব্যে সদরঘাট ও শরীয়তপুরে পৌঁছে গেছে।

তিনি জানান, এ দুর্ঘটনায় হুমায়ুন নামে এক যাত্রী নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন বলে কারো পক্ষ থেকে দাবি করা হয়নি। মধ্যরাতে নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থির র‌্যাব-১১ সদর দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. আলেপ উদ্দিন বলেন, রাত দেড়টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

র‌্যাবের এই কর্মকর্তা  তিনি বলেন, এ ব্যাপারে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের সকল নৌ-থানা পুলিশসহ তাদের হেড কোয়ার্টারের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত হয়েছি। তবে কেউ নিখোঁজ রয়েছেন এমন কোন সংবাদ আমাদের কাছে নেই। তারপরেও বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। কেউ নিখোঁজের খবর পেলে আমরাও উদ্ধার অভিযান চালাবো।

Previous Post

মাইগ্রেন থেকে মুক্তি

Next Post

শীতে শরীরে পানির ঘাটতি হলে যেসব সমস্যা হতে পারে

Admin

Admin

Next Post
শীতে শরীরে পানির ঘাটতি হলে যেসব সমস্যা হতে পারে

শীতে শরীরে পানির ঘাটতি হলে যেসব সমস্যা হতে পারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 3 8
Users Today : 69
Views Today : 73
Total views : 177324
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In