স্বামী হিসেবে সালমান খানকেই দেখতে চান অনন্যা পান্ডে। শুধু তাই নয়, কারও সঙ্গে যদি কখনও সম্পর্কে জড়াতে চান, তাহলে সেই নামের ক্ষেত্রেও বসবে বলিউড ভাইজানের নামই। সম্প্রতি পতি পত্নী অউর ও’র প্রমোশনের হাজির হন কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে এবং ভূমি পেদনেকর। যেখানে ভবিষ্যতে যদি কখনও স্বামী হিসেবে কাউকে দেখতে চান, তাহলে তিনি কার নাম নেবেন? সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে অনন্যা জানান, সালমান খানকেই পছন্দ তাঁর। অর্থাৎ সালমানকেই দেখতে চান স্বামী হিসেবে। ভালবাসার মানুষ হিসেবেও সালমানকেই দেখতে চান বলেও মন্তব্য করেন অনন্যা। যদিও পুরোটাই মজার ছলে।
এদিকে ভূমি জানান, অক্ষয় কুমারকে স্বামী হিসেবে দেখতে চান এবং হৃত্বিককে দেখতে চান ও হিসেবে। অন্যদিকে মধুবালাকে স্ত্রীর ভূমিকায় দেখতে চান কার্তিক আরিয়ান। জিনাত আমানকে দেখতে চান ও’র ভূমিকায়। পতি পত্নী অউর ও’র প্রমোশনে হাজির হয়ে সম্প্রতি এমন সব কথাই জানান সিনেমার ৩ অভিনেতা।





Users Today : 128
Views Today : 165
Total views : 182013
