• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

হারিয়ে যাচ্ছে মৃৎ, কুটির ও হস্তশিল্প

হারিয়ে যাচ্ছে মৃৎ, কুটির ও হস্তশিল্প

Admin by Admin
নভেম্বর ২০, ২০১৯
in খবর
0 0
0
হারিয়ে যাচ্ছে মৃৎ, কুটির ও হস্তশিল্প
0
SHARES
257
VIEWS
Share on FacebookShare on Twitter

মানব সভ্যতার ইতিহাস ও ক্রমবিবর্তনের ধারার সঙ্গে মৃৎশিল্পের উদ্ভব ও ক্রমবিকাশের ধারা ওতপ্রোতভাবে জড়িত। মৃৎশিল্পের ঐতিহ্য কয়েক সহস্র বছর আগের। ধারণা করা হয় মধ্যপ্রাচ্যেই সর্বপ্রথম মাটির পাত্র তৈরি হয়। মধ্যপ্রাচ্যেই সবচেয়ে উন্নতমানের অলংকৃত মৃৎপাত্র তৈরি হতো দক্ষিণ-পশ্চিম পারস্যের সুসা অঞ্চলে। মিশর, মেসোপটেমিয়া ছাড়াও সিন্ধু তীরবর্তী এলাকা, চীন, পারস্য ও এশিয়া মাইনরের বিভিন্ন স্থানে প্রাচীন মৃৎশিল্পের নিদর্শন পাওয়া গেছে। ভারতীয় উপমহাদেশের মৃৎশিল্পের ইতিহাস কমপক্ষে পাঁচ হাজার বছরের প্রাচীন। আর বাংলাদেশে মৃৎশিল্পের ইতিহাসও সমৃদ্ধ, বহু প্রাচীন। অথচ দিনের পর দিন দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুটিরশিল্প, হস্তশিল্প ও মৃৎশিল্প। এক সময় এই শিল্পই ছিল অনেকের বেঁচে থাকার সম্বল, রুটি রোজগারের একমাত্র অবলম্বন। পরিবেশবান্ধব এই সব পণ্য যেমন সস্তা ছিল তেমনি ছিল সৌন্দর্যবর্ধক। একটা সময় ছিল যখন দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন এলাকায় মেলা, পূজা-পার্বণ ইত্যাদিতে গেলেই চোখে পড়তো বাহারি ও চোখ ধাঁধানো নানা রকম হস্ত শিল্পের উপকরণ। যেমন-মাটির কলসি, সানকি, সরা বা ঢাকনা, ছোট-বড়ো তাগার, হুক্কা, বিভিন্ন রকম পুতুল, গার্হস্থ্য দ্রব্যাদি, মাটির ভাস্কর্য, টালি, শখের হাড়ি, মনশাঘট, ফুলদানি ইত্যাদি। আজ আর আগের মত মেলা, পূজা-পার্বণে এসব মাটির তৈরি জিনিস তেমনটা চোখে পড়ে না। গুটি কয়েকজন ক্রেতাদেরই দেখা যায় এসব পণ্য নিয়ে বসতে।
এখন বড়ো বড়ো শহরের কিছু অভিজাত হ্যান্ডিক্রাফটসের শো-রুমেই কেবল এই সব পণ্যের কিছুটা চোখে পড়ে। কালের বিবর্তনে এই শিল্প আজ হারিয়ে যেতে বসেছে। মানুষ আজ ঝুঁকে পড়েছে এর বিকল্প হিসেবে প্লাস্টিক ও এলুমিনিয়ামের তৈরি পরিবেশ বিধ্বংসী পণ্যের দিকে। নিত্য ব্যবহার্য জিনিস, ঘরের নানা রকম আসবাবপত্র ব্যবহারেও মানুষ এখন এক রকম বাধ্য হয়েই প্লাস্টিক, স্টিল ও এলুমিনিয়ামের তৈরি পণ্য ব্যবহার করছে। ফলে ন্যায্য দাম না পাওয়া, সময়মত কাঁচামাল না পাওয়া, স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে কোন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকা, স্বল্প সুদের পরিবর্তে চড়া সুদে কঠিন শর্তে ঋণ ইত্যাদি কারণে ঐতিহ্যবাহী এইসব শিল্পের সাথে জড়িতরা অনেকেই আজ বেকার ও এই শিল্প আজ এক রকম বিলুপ্তির পথে। হস্তশিল্প রপ্তানিতে ভালো সম্ভাবনা থাকলেও দ্রুত এগুতে পারছে না দেশ। ২০১০ সালের পর থেকে গত ৫-৬ বছরে এ খাতের রপ্তানি আয় দ্বিগুণ হলেও এখনো আশানুরূপ মাইলফলক স্পর্শ করতে পারেনি। যদিও সারা বিশ্বে হস্তশিল্পের আনুমানিক ১ হাজার ৭০০ কোটি ডলারেরও বেশি বাজার রয়েছে।

The ancient pottery industry and the people involved on this clay art soon will be faded away at kaalipur, Banshkhali. Known as ‘kumar-para’ (potters place) in Kaalipur, more than 80 families involved to this clay making job. Only 5 families now relate with this business as the materials costing more and decreasing demand of pottery in front of plastic and aluminum utensils. Chittagong, Bangladesh. May 18 2009

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন অনেকটা অগোছালোভাবেই সারাদেশে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কেন্দ্রিয়ভাবে কোনো প্রদর্শন ব্যবস্থা না থাকায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে এসব তৈরি পণ্যের অধিকাংশই পৌঁছায় না। এছাড়া পণ্যের নকশা, কারুশিল্পীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য নেই কোনো প্রতিষ্ঠান। অন্যদিকে শন, বাঁশ-বেতের চাষ কমে যাওয়ায় কাঁচামালের সংকট প্রকট হচ্ছে। হস্তশিল্পের আন্তর্জাতিক বাজারে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে চীন, ফিলিফাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারত যাদের প্রত্যেকেরই নিজস্ব নকশা উন্নয়ন ও গবেষণা কেন্দ্র আছে। সেখানে বৈশ্বিক গতি-প্রকৃতি বিবেচনায় নতুন নতুন পণ্য উদ্ভাবন করা হয়। আমাদের দেশে হস্তশিল্পের মধ্যে বিভিন্ন রকম বস্ত্র যেমন- শাড়ি, লুঙ্গি, গামছা, ধুতি, নকশীকাঁথা, মশারি, তোয়ালে, আদিবাসীদের বোনা বস্ত্র, মসলিন, জামদানি, মলমল টরোয়ো শাড়ি, পাবনার শাড়ি, টাঙ্গাইলের শাড়ি, কাতান, রেশমবস্ত্র, খদ্দর বস্ত্র ইত্যাদি তৈরি হয়। এছাড়াও শীতলপাটি, হাতপাখা, মোড়া, সোফাসেট, টেবিলম্যাট, ওয়ালম্যাট, ট্রে, ফুলদানি, ছাইদানি ইত্যাদি তৈরি হয়।
এগুলোর অনেক পণ্যের উপরেই আবহমান গ্রাম-বাংলার প্রকৃতি, রূপ, এবং সৌন্দর্যকে কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় যেগুলোর দেশ-বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) তথ্যানুযায়ী, শতরঞ্জি, পাটের তৈরি থলে, পাপোশ, টেরাকোটা, বাহারি নকশীকাঁথা, বাঁশ ও বেতের বিভিন্ন সামগ্রী, ঝুড়ি, বেল্ট, চামড়ার তৈরি মুদ্রার বাক্স বিভিন্ন পণ্য রপ্তানি করছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা থাকলেও বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা ও পৃষ্ঠপোষকতার অভাবে এগুতে পারছে না।
তাই এই সব শিল্পকে বাঁচাতে হলে আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক প্রসার ঘটাতে হবে যার ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে কাক্সিক্ষত মাইলফলক ছোঁয়া যাবে। সে জন্য স্থানীয়ভাবে এই শিল্পের কাঁচামাল অর্থাৎ বাঁশ, বেত, শন ইত্যাদি চাষে সংশ্লিষ্টদের স্বল্প সুদে ঋণ, সরকারিভাবে খাশ জমি বরাদ্দ এবং হস্তশিল্প গবেষণা ও ডিজাইন উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। ফলে গ্রাম-বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পে আবারও প্রাণ ফিরে আসবে পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার মাধ্যমে বেকারত্বের হার কমবে এবং দেশের ও আন্তর্জাতিক বাজার দখলের মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জনে আরো এক ধাপ এগিয়ে যাবে।
● নাজমুল হোসেন, বিশেষ প্রতিবেদক।

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

এক বছরে রপ্তানি আয় কমলো ৭ বিলিয়ন ডলার

আজ নতুন সরকারের শপথ

Previous Post

দুর্নীতি বিরোধী অভিযান ইতিবাচক

Next Post

রহস্য গল্প : সাদৃশ্য

Admin

Admin

Next Post
রহস্য গল্প : সাদৃশ্য

রহস্য গল্প : সাদৃশ্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 6 0
Users Today : 91
Views Today : 100
Total views : 177351
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In