পিঠের চোটের কারণে আসন্ন ভারত সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের বোলিং অলরাউন্ডার মোহম্মদ সাইফুদ্দিনের। রবিবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৩ নভেম্বর থেকে ভারতের মাঠে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন ভারত সফর উপলক্ষ্যে ইতোমধ্যে সাইফউদ্দিনকে রেখেই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।





Users Today : 24
Views Today : 24
Total views : 186592
