ঈদুল আযহা শেষে শনিবার বরিশাল নদী বন্দরে সর্বাধিক ভিড় ছিল কর্মস্থলমুখী মানুষের। ঈদের ছুটি আগেভাগেই শেষ হলেও রবিবার সরকারি-বেসরকারি অফিস ধরতে শনিবার উপচে পড়া ভিড় ছিল যাত্রীদের। শনিবার দিনে-রাতে মিলিয়ে ২৪টি লঞ্চ-স্টিমার টইটুম্বুর যাত্রী নিয়ে ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু সরকার জানান, লঞ্চ যাত্রীদের জন্য বিগত ঈদের চেয়ে এবার নতুন দুটি বিলাসবহুল লঞ্চ সংযুক্ত করা হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ কারণে এবারের ঈদুল আযহায় যাত্রীরা স্বাচ্ছন্দে বাড়ি ফিরেছেন এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারছেন বলে তিনি জানান।





Users Today : 208
Views Today : 291
Total views : 191366
