• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

নতুন ওষুধে ৩০ মিনিটে মশা মরেছে ২৬ শতাংশ

Admin by Admin
আগস্ট ৩, ২০১৯
in ডেঙ্গু
0 0
0
নতুন ওষুধে ৩০ মিনিটে মশা মরেছে ২৬ শতাংশ
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ডেঙ্গুতে একদিনে ৩ জনের প্রাণহানি

ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮৩৪ জন

ডেঙ্গু জ্বরে ১৫ দিন ধরে ভুগছে ছয় বছরের শিশু মুশনান। হাসপাতালের মশারিঘেরা বিছানাটিই তার এখন পুরো জগৎ। আছে শ্বাস-প্রশ্বাসের সমস্যা। পায়ে ছবি এঁকে সময় কাটাচ্ছে সে। গতকাল শিশু হাসপাতালের ডেঙ্গু সেলে। ফাইল ছবিনগরে ক্রমবর্ধমান ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশা নিধনে নতুন ওষুধের মাঠপর্যায়ে পরীক্ষা চালিয়েছে দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। গতকাল শুক্রবার সকালে নগর ভবনের মূল ফটকের সামনে তিনটি খাঁচার প্রতিটিতে ৫০টি করে মশা রেখে পরীক্ষা চালানো হয়।

ডিএসসিসির কর্মকর্তারা জানান, আধা ঘণ্টার পরীক্ষা শেষে খাঁচাগুলোয় যথাক্রমে ২২, ২৬ ও ১৮ শতাংশ মশা মারা গেছে।

কর্মকর্তারা বলেন, নগর ভবনের মূল ফটকের সামনে মশারি দিয়ে তিনটি খাঁচা তৈরি করা হয়েছে। প্রতিটি খাঁচায় ৫০টি করে মশা রাখা হয়েছে। খাঁচা থেকে তিন ফুট দূরত্ব থেকে ফগার মেশিন কাঁধে নিয়ে সিটি করপোরেশনের একজন মশকনিধনকর্মী খাঁচার দিকে ওষুধ ছিটান। এ সময় পাশে থাকা প্রত্যেককে মুখোশ ব্যবহার করতে দেখা যায়।

সিটি করপোরেশনের ব্যবহার করা ওষুধে মশা মরে না। এ নিয়ে বিস্তর সমালোচনার মধ্যে নতুন এই ওষুধের পরীক্ষা চালানো হলো। ডিএসসিসি সূত্র বলছে, এই ওষুধ বিদেশ থেকে আনা হয়েছে। তা এখন পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। ‘বায়ার করপোরেশন’ কোম্পানির এই মশার ওষুধের ৩০ মিনিট পরীক্ষা শেষে সর্বোচ্চ ২৬ শতাংশ মশা মারা গেছে। পরীক্ষার ২৪ ঘণ্টা শেষে মাঠপর্যায়ে ওষুধের গুণগত মানের চূড়ান্ত ফলাফল জানা যাবে।

এ সময় ভারতের কলকাতা থেকে আসা গবেষক দলের সদস্য শুভ দে সাংবাদিকদের বলেন, মশার ওষুধ বৃষ্টির মধ্যে ছিটানো যাবে না। এ ছাড়া ১৫ কিলোমিটার বেগে যখন বাতাস প্রবাহিত হয় তখনো মশার ওষুধ ছিটানো থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, বায়ার করপোরেশনের ওষুধ মশকনিধনে কার্যকর। মশার ওষুধে যেন পরিবেশের ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রাখত হবে।

মশার ওষুধ পরীক্ষার সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মোস্তফা কামাল মজুমদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরীফ আহমেদ প্রমুখ সেখানে ছিলেন।

বায়ার করপোরেশন নামের কোম্পানিটি কোন দেশের এবং কোথা থেকে এই ওষুধ আনা হয়েছে, এ বিষয়ে জানতে প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. নুরুজ্জামান ও ভান্ডার ও ক্রয় কর্মকর্তা লিয়াকত হোসেনকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা সাড়া দেননি।

Previous Post

ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু

Next Post

ডেঙ্গু: জরুরি অবস্থা ঘোষণা চান ফখরুল

Admin

Admin

Next Post
বন্যা-ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেঙ্গু: জরুরি অবস্থা ঘোষণা চান ফখরুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 4 8
Users Today : 2
Views Today : 2
Total views : 175446
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In