ঈদের দিনটিতে বেশ ফুরফুরে মেজাজে এবং ফ্রেশ লুকে থাকতে সকলেই চান। এজন্য ঈদের প্রায় সপ্তাহখানেক আগে থেকেই শুরু হয়ে যায় নানা ধরনের প্রস্তুতি। অনেকেই ঈদের বেশ কিছুদিন আগে থেকেই ত্বকের, চুলের ও পুরো দেহের যতœ নেয়া শুরু করে দেন। কিন্তু ঈদের আগে থেকেই রূপচর্চা এবং প্রস্তুতি নেয়া শুরু করলেও ঈদের আগের দিনে বিশেষ করে রাতের বেলা সময় বের করে নিয়ে বাড়তি যতœ নেয়া উচিত সকলেরই। এতে করে ঈদের দিন সকাল থেকেই আপনাকে দেখাবে একেবারে ফ্রেশ এবং সুন্দর। আসুন তবে দেখে নেয়া যাক ঈদের আগের দিন কী কী প্রস্তুতি নিতে পারেন।
ত্বকের যত্ন
ঈদের ঠিক আগের দিন রাতের বেলা খানিকটা রূপচর্চা করে রাখলে ঈদের দিনে আপনি থাকবেন একেবারে তরতাজা এবং ফ্রেশ।
সবার প্রথমে মুখে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন।
এরপর ফেস স্ক্রাবার দিয়ে ২/৩ মিনিট মুখের ত্বক স্ক্রাব করে নিন। স্ক্রাবার ব্যবহার করবেন নিচ থেকে ওপর মোশনে। ম্যাসাজ করা শেষ হয়ে গেলে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে লেবুর রসে সামান্য চিনি গলিয়ে নিয়ে প্রাকৃতিক স্ক্রাবার দিয়ে স্ক্রাব করতে পারেন।
মুখ ধুয়ে মুছে নিয়ে একটি ম্যাসেজ ক্রিম দিয়ে ৫ মিনিট একইভাবে মুখের ত্বক ম্যাসাজ করে নিন। এরপর একটি টিস্যু দিয়ে মুখ মুছে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এরপর মুখ ভালোমতো মুছে ভালো কোনো মাস্ক বা ফেস প্যাক, যা আপনার ত্বকের জন্য উপকারী তা লাগিয়ে ফেলুন। ঘরে মাস্ক তৈরি করতে চাইলে ১ টি পাকা কলা, ১ চা চামচ মধু এবং ১ টেবিল চামচ কাঁচা দুধ একসাথে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে লাগান। ২০/২৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ক্স মুখ ভালো করে ধুয়ে মুছে নিয়ে ভালো একটি ময়েসচারাইজার লাগিয়ে ত্বকের যত্ন শেষ করুন।
হাত-পায়ের যত্ন
ত্বকের পাশাপাশি হাত পায়েরও সমপরিমাণ যতœ নেয়া উচিৎ। এতে করেই আপনার রূপচর্চা পরিপূর্ণ হবে।
হাত পায়ের যতেœর জন্য একটি বড়ো পাত্রে হাল্কা গরম পানি, সামান্য শ্যাম্পু, ১ চিমটি লবণ এবং ১ কাপ ভিনিগার মিশিয়ে তাতে হাত পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন।
এরপর ভালোমতো হাত পা মুছে নিয়ে একটি বাটিতে মুলতানি মাটি, সামান্য লেবুর রস এবং পানি দিয়ে পেস্টের মতো তৈরি করুন। এরপর তা হাতে ও পায়ে লাগিয়ে শুকিয় যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে ফেলুন। এরপর ভালো কোনো বডি লোশন লাগিয়ে দিন।
নাহিদা জামান





Users Today : 159
Views Today : 202
Total views : 182050
