• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
সোমবার, জুন ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

পাল্টে গেছে কুমিল্লা-ঢাকা যাতায়াতের চিত্র

Admin by Admin
মে ২৭, ২০১৯
in বিশেষ খবর
0 0
0
পাল্টে গেছে কুমিল্লা-ঢাকা যাতায়াতের চিত্র
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ

পাল্টে গেছে কুমিল্লা-ঢাকা যাতায়াতের চিত্র। এখন মাত্র দেড় ঘণ্টায় কুমিল্লা থেকে ঢাকা বা ঢাকা থেকে কুমিল্লা যাতায়াত করা যাচ্ছে। এ ঘটনা অনেকটা স্বপ্নের মতো। কারণ আগে ঈদের সময় এই মহাসড়কে যাতায়াত করা ভয়াবহ দুর্ভোগের ছিল, যাতায়াত সময়ের কোনো হিসাব ছিল না। গত শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীর ওপর নির্মিত দ্বিতীয় সেতু ও মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ওপর নির্মিত দ্বিতীয় সেতু উদ্বোধনের পর দেড় ঘণ্টায় যাতায়াতের এই স্বস্তি মিলেছে। এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সরেজমিন দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী ও মেঘনা সেতুর দুই পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রঙিন নতুন ব্রিজের ওপর দিয়ে বাস-ট্রাক চলে যাচ্ছে শাঁ শাঁ শব্দ তুলে। টোল প্লাজায় টোল আদায়ের পর আগের মতো সেতুতে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে না। চার লেনের গাড়িগুলো সেতুতে উঠতে গিয়ে জটও সৃষ্টি হচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার দুর্ভোগও নেই। কামাল উদ্দিন ও মনিরুল ইসলাম নামের দুই বাসচালক জানান, ‘মেঘনা ও গোমতী নদীর ওপর নির্মিত দ্বিতীয় সেতু চালুর কারণে আমাদের আর যানজটে পড়তে হচ্ছে না। খুব সহজে ঢাকা থেকে আসা-যাওয়া করতে পারছি।’ খালেদ আহমেদ নামে এক যাত্রী বলেন, ‘বহু কাক্সিক্ষত দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের অবসান ঘটেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে না।

ঢাকা এখন বাড়ির পাশে চলে এসেছে।’ কুমিল্লা বাস মালিক সমিতির মহাসচিব তাজুল ইসলাম ও বাস মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের হলেও যানবাহনের চাপ বাড়লে দুই লেনের মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে যানজট সৃষ্টি হতো। এতে আমাদের ব্যবসার ক্ষতি হতো। দুর্ভোগে পড়তেন চালক ও যাত্রীরা। এখন সেতু চার লেন হওয়ায়  কোনো যানজটের সৃষ্টি হচ্ছে না।’

 

Previous Post

বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চীনের দখলে

Next Post

বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের রয়েছে সম্ভাবনা

Admin

Admin

Next Post
বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের রয়েছে সম্ভাবনা

বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের রয়েছে সম্ভাবনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 0 2 4 2
Users Today : 131
Views Today : 143
Total views : 182502
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In