একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আজ শপথ নিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সিলেট-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান। দুপুর ১২টায় স্পিকারের সংসদ কার্যালয়ে তার শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এদিকে দলীয় সিদ্ধান্তেই শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন মোকাব্বির খান। তিনি বলেন, আমি গণফোরামের সিদ্ধান্তেই শপথ নিচ্ছি। আমি তো বিএনপির প্রার্থী না, তাই তাদের বিষয়ে কিছু জানি না।
তবে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেছেন, দলীয় ফোরামে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে ৭ মার্চ নেন গণফোরামের আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ওইদিন মোকাব্বির খানেরও শপথ নেওয়ার কথা ছিল। তবে দলীয় চাপের মুখে তিনি শেষ মুহূর্তে ৬ মার্চ সন্ধ্যায় সিদ্ধান্ত পাল্টান।




Users Today : 137
Views Today : 149
Total views : 182508
