টিম মিটিংয়ে যথাসময়ে উপস্থিত হওয়া প্রতিটি ফুটবলারের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বে অবহেলার কারণে কিলিয়ান এমবাপ্পেকে ১ লাখ ৮০ হাজার ইউরো জরিমানা করেছে পিএসজি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৭১ লাখ ৪৪ হাজার টাকা।
একই কারণে আদ্রিয়ান রাবিওতঁকে সমপরিমাণ জরিমানা করেছে ক্লাবটি। দুজনের কাছ থেকে প্রাপ্ত অর্থ জমা হবে পিএসজি ফাউন্ডেশনে।
গেল বছরের ২৮ অক্টোবর মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের আগে টিম মিটিংয়ে দেরি করে আসেন এমবাপ্পে ও রাবিওতঁ। এতে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ আনা হয় তাদের ওপর।
অভিযোগ ও জরিমানা- দুটোই মাথা পেতে নিয়েছেন দুজন। ফলে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।




Users Today : 145
Views Today : 159
Total views : 182518
