• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, মে ১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সব ডিজিটাল সেবা এক ঠিকানায়

Admin by Admin
মার্চ ১৩, ২০১৯
in বিজ্ঞান ও প্রযুক্তি
0 0
0
সব ডিজিটাল সেবা এক ঠিকানায়
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২১ সালের মধ্যে একটি পরিপূর্ণ ডিজিটাল সরকার বাস্তবায়নে ২ হাজারের বেশি ডিজিটাল সেবা একটি প্লাটফর্মে নিয়ে এসে নাগরিকের হাতের মুঠোয় সেবা পৌঁছে দিতে ‘একসেবা-সরকার’ কাঠামো তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৭ মার্চ আইসিটি টাওয়ারে এটুআই সম্মেলন কক্ষে সরকারি দফতরগুলোর প্রতিনিধি ও প্রযুক্তি সম্পর্কিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এক ঠিকানায় সব ডিজিটাল সেবা ‘একসেবা-সরকার’ কাঠামোবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

RelatedPosts

প্রযুক্তি টিপস ► ঘরেই ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করুন

ডিজিটাল ডিভাইস আসক্তি দূর করবেন যেভাবে

জেমস ওয়েব টেলিস্কোপ মহাশূন্যের ১৩৫০ কোটি বছর আগের ছবি প্রকাশ

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ২,০০০+ ডিজিটাল সেবা তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে আমরা ‘বিগ ব্যাঙ ডিজিটাল ট্রান্সফর্মেশন’-এর দিকে এগিয়ে যাচ্ছি। পরিষেবায় পরিবর্তন আনতে সেবা প্রদান ও ব্যবহারের গতানুগতিক পদ্ধতিগুলোকে একটু ভিন্নভাবে চিন্তা করা প্রয়োজন।

মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে এটুআই, ইন্ডাস্ট্রি ও সরকারের একতাবদ্ধ হয়ে কাজ করার কৌশলকে সাধুবাদ জানাই। আশা করি এটুআইয়ের নেয়া এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে বেগবান করবে। একইসঙ্গে সরকার ও নাগরিক উভয়ের জন্য সেবা গ্রহণ এবং ব্যবহার সহজতর করবে।

তিনি বলেন, আমরা আমাদের দেশীয় প্রযুক্তি পণ্যকে উৎসাহিত করতে চাই এবং সেজন্য দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ‘একসেবা-সরকার’ প্রণীত নীতিমালা ও ধারণাগুলো একটি টেকসই দেশীয় সফটওয়্যার উন্নয়ন ব্যবস্থা এবং সমৃদ্ধ ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এটি ইন্ডাস্ট্রিগুলোকে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে বারবার সিস্টেম গবেষণা ও তৈরির সময় বাঁচাবে এবং সময়মতো গুণগত সফটওয়্যার তৈরি করতে সহায়তা করবে, যা ‘কাস্টমার সন্তুষ্টি’ বৃদ্ধি করবে এবং নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করবে।

ইন্ডাস্ট্রি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এন্টারপ্রাইজ আর্কিটেকচার ও এন্টারপ্রাইজ টেকনোলজি বিষয়গুলোতে গবেষণামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং একসেবা-সরকার প্লাটফর্মের মাধ্যমে সরকার পেপারলেস সরকারি অফিস গড়তে সক্ষম হবে বলে জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম; মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার অনুবিভাগ) সোলতান আহ্?মদ এবং সভাপতিত্ব করেন এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। অনুষ্ঠানে এটুআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ আরফে এলাহী ‘একসেবা-সরকার’ কাঠামো সম্পর্কে বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘কানেক্টেড গভর্নমেন্ট’-এর ধারণা মাথায় নিয়েই ‘একসেবা-সরকার’ তৈরি করা হয়েছে যেটা সরকার ও নাগরিককে ডিজিটাল সিস্টেম ব্যবহার করতে এবং সেবা পেতে সহায়তা করবে। এ উদ্ভাবনী প্লাটফর্ম ডিজিটাল সলিউশন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মানসম্মত ও টেকসই সলিউশন তৈরিতে সহায়তার পাশাপাশি সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশনকে ত্বরান্বিত করবে।

অসংখ্য ডিজিটাল সেবার ব্যবস্থাপনা ও ব্যবহার সহজতর করার জন্য এ একক কাঠামো তৈরি হচ্ছে। যেখানে একজন কর্মকর্তা একটি ঠিকানা থেকে তার জন্য প্রযোজ্য সেবায় প্রবেশ করতে পারবেন ও সেবা দিতে পারবেন। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি, প্রযুক্তিনির্ভর ইন্ডাস্ট্রির প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।

Previous Post

এপ্রিলে আসছে দেশে তৈরি ল্যাপটপ ‘তালপাতা’

Next Post

স্টার্টআপদের জন্য তৈরি হবে গ্লোবাল প্লাটফর্ম : পলক

Admin

Admin

Next Post
স্টার্টআপদের জন্য তৈরি হবে গ্লোবাল প্লাটফর্ম : পলক

স্টার্টআপদের জন্য তৈরি হবে গ্লোবাল প্লাটফর্ম : পলক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 7 0 7
Users Today : 138
Views Today : 152
Total views : 177403
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In