আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলাদেশ প্রতিদিনকে জানান, সকালে ফজরের নামাজ শেষ হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপতালে ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হচ্ছে।




Users Today : 3
Views Today : 3
Total views : 182554
